editor
প্রকাশিত: 8:36 PM, September 12, 2026
সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ আছর ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে ‘সম্মিলিত সামাজিক সংগঠন’-এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেটের সুপরিচিত সামাজিক ব্যক্তিত্ব ও অধিকার আদায়ের সংগ্রামীদের হয়রানি করতেই এই মিথ্যা মামলা সাজানো হয়েছে। অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে অধিকার আদায়ের কণ্ঠরোধ করা যাবে না। অতি দ্রুত এই ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
সভা থেকে অবিলম্বে সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের ও অন্যান্যদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এইচএমকিউ মইনুল ইসলাম আশরাফী এর পরিচালনায় প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা রেজাউল করিম জালালী, সিনিয়র সাংবাদিক কলম যোদ্ধা লিয়াকত আলী খান, মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষণ সোসাইটি সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মুক্তার আহমদ তালুকদার, সহ-সভাপতি মাসুম মিয়াজী, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুশ শহীদ খান, সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, মানবাধিকার বাস্তবায়ন পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, জাতীয়তাবাদী গণদাবি পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বকুল, মো. তুহিন গাজী, হোসাইন আহমদ, খায়রুল ইসলাম, ওলিউর রহমান প্রমুখ।
7 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
5 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
2 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
3 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের
5 সরকারি অর্থায়নে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে পরিচালিত সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি, হাজিরা, ভাতা বিতরণ
6 আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন সৃষ্টি
5 সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণ
2 জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম