editor

প্রকাশিত: 9:16 PM, September 12, 2026

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

সিলেটে জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

8

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মসূচি ও অবস্থান তুলে ধরতে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তিই রাজনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি। একটি রাজনৈতিক দলকে কার্যকর ও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার কোনো বিকল্প নেই। এজন্য তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ আরও বাড়াতে হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের পাশে থেকে তাদের কথা শুনতে হবে এবং তাদের কল্যাণে কাজ করতে হবে। মানুষের সঙ্গে দলের নেতাকর্মীদের সম্পর্ক আরও দৃঢ় হলে জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

2

তিনি আরও বলেন, নেতাকর্মীদের নিজেদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো ধরনের বিভেদ বা দূরত্ব সংগঠনকে দুর্বল করে। তাই দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় পার্টিকে তৃণমূলের একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে হলে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের শক্তি ও ঐক্য অটুট রেখে ধারাবাহিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে।

6

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলতাফুর রহমান আলতাফ এবং যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলাম এর যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির সমন্বয়ক মো. জহিরুল ইসলাম জহির।

6

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, এ টি ইউ তাজ রহমান, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, আরিফুর রহমান খান, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, নুরুন্নাহার বেগম, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুল্লাহ সিদ্দীকি, মো. খলিলুর রহমান, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো. আহাদ ইউ চৌধুরী শাহিন।

সম্মেলনে জাতীয় পার্টি মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির, জেলা শাখার নেতা মাহমুদুর রহমান মাহমুদ, মুজিবুর রহমান ডালিম, যুব সংহতির আহ্বায়ক হোসেন আহমদ, জাপা নেতা এম মুর্শেদ খান, এম বরকত আলী, তাজ উদ্দিন এপলু সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌর জাতীয় পার্টি, যুবসংহতি, ছাত্রসমাজসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

6 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

4 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

1 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

4 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

5 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

1 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

4 আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র

1
7