editor
প্রকাশিত: 5:42 PM, September 13, 2026
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে এইচএসসি ও দাখিল-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ বৃত্তি বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক নন্দলাল শর্মার সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, শিক্ষা ট্রাস্টের সদস্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, অধ্যক্ষ ছয়ফুল কবির চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুহিবুর রহমান, সমিতির উপদেষ্টা এডভোকেট আব্দুল খালিক ও জামিল আহমদ চৌধুরী, ডা. মামুন পারভেজ, চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট ও মো. রুস্তম খান, সমিতির সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, মোহাম্মদ মফিক আলী, কোষাধ্যক্ষ এডভোকেট অরুপ সেন বাপ্পি, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল, সাংস্কৃতিক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, নির্বাহী সদস্য মোহাম্মদ হাবীব আল নূর, মো: রইছ উদ্দিন ও মো. আব্দুল ওয়াহিদ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো: শফিকুল ইসলাম ও আহমদ কবির রিপন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আন্দালিব আব্দুল্লাহ জারিফ, রাহেল উদ্দিন মারুফ, রাহনুমা জান্নাত, আরাত্রিকা রায়, তানিয়া কবির তাহিয়া, আইয়াদ আল কবির, নাজিফা মেহজাবিন, রিয়ানা চৌধুরী এ্যাঞ্জেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আন্দালিব আব্দুল্লাহ জারিফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ, যা কেবল সনদ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং চরিত্র গঠন, নৈতিকতার বিকাশ এবং সমাজকে আলোকিত করার মূল শক্তি বহন করে। মৌলভীবাজারের সন্তানরা সবসময়ই শিক্ষা, সংস্কৃতি ও পেশাগত জীবনে নিজেদের মেধার উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে। আজকের এই সংবর্ধনা তাদের আরও দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী করে তুলবে।
তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্ট যেভাবে কৃতি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে স্বীকৃতি দিয়ে এগিয়ে যেতে প্রেরণা যোগাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং শিক্ষাবিদগণ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন উপজেলা থেকে আগত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং বাছাইকৃতদের হাতে বৃত্তি তুলে দেন।
1 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
1 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
7 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
2 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের
7 সরকারি অর্থায়নে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে পরিচালিত সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি, হাজিরা, ভাতা বিতরণ
1 আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন সৃষ্টি
2 সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণ
1 জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম