editor
প্রকাশিত: 10:37 AM, September 14, 2026
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, লন্ডন প্রবাসী লুৎফুর রহমানের ওই বাড়িতে দীর্ঘ দিন ধরে চলছে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকের রমরমা ব্যবসা। এসব অপকর্মের মাধ্যমে এলাকার উঠতি বয়সের তরুণদের মাদকাসক্ত করে তোলার পেছনে মূল কারিগর হিসেবে উঠে এসেছে ‘নরসিংদী সাজনা’ নামের এক নারীর নাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষগাঁও গ্রামের বাসিন্দা ও লন্ডন প্রবাসী লুৎফুর রহমানের শূন্য বাড়িতে গত প্রায় তিন বছর ধরে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) পরিচয়ে বসবাস করছেন নরসিংদী এলাকার সাজনা বেগম ও তার স্বামী সালাম মিয়া। অভিযোগ রয়েছে, কেয়ারটেকারের আড়ালে এই দম্পতি ভবনটিকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের কারবার চালিয়ে আসছে।
গ্রামের বাসিন্দারা জানান, প্রবাসীর বাড়ির সুযোগ নিয়ে দিন-রাত অপরিচিত নারী-পুরুষের আনাগোনা লেগেই থাকে। বাহ্যিকভাবে বিষয়টি কেয়ারটেকারের পরিবার থাকার মতো মনে হলেও বাস্তবে সেখানে গড়ে তোলা হয়েছে এক গোপন অপকর্মের নেটওয়ার্ক। এই চক্রের চটকদার জালে পা দিয়ে স্থানীয় ও আশপাশের এলাকার অনেক তরুণ ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘোষগাঁও এলাকার একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে আমরা এই অনৈতিক কাজ ও মাদক ব্যবসার বিষবৃক্ষ দেখে আসছি। এলাকার পরিবেশ পুরোপুরি বিনষ্ট হয়ে যাচ্ছে। তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে হলে এখনই এই আস্তানা গুঁড়িয়ে দেওয়া প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রবাসীর ওই বাড়িতে অভিযান চালিয়ে ‘নরসিংদী সাজনা’ দম্পতির প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং এই অপকর্মের সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হোক।
7 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
4 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
6 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
7 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের
8 সরকারি অর্থায়নে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে পরিচালিত সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি, হাজিরা, ভাতা বিতরণ
4 আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন সৃষ্টি
7 সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণ
8 জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম