editor

প্রকাশিত: 10:43 AM, September 14, 2026

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

এক ধাক্কায় ছাত্রীর বয়স বাড়ল ৪ বছর

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

7

সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ উঠেছে।

6

ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মচারীর প্রত্যক্ষ যোগসাজশে এক স্কুলছাত্রীর বয়স বাস্তবে ৪ বছরেরও বেশি বাড়িয়ে দিয়ে ডিজিটাল জন্মনিবন্ধন তৈরি করার তথ্য প্রকাশ পেয়েছে।

1

প্রাপ্ত তথ্যে জানা যায়, খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের লুসাইন গ্রামের বাসিন্দা সাইফুল মিয়া ও রোকছানা বেগম দম্পতির মেয়ে নাজমিন আক্তার রাহির মূল জন্ম সনদ, হাসপাতালের টিকা কার্ড, স্কুলের প্রত্যয়নপত্র এবং সিলেট শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল রেজিস্ট্রেশন কার্ডসহ যাবতীয় নথিপত্রে সঠিক জন্ম তারিখ রয়েছে ১২ ডিসেম্বর ২০০৯ সন।

তবে অভিযোগ উঠেছে, ইউপির সংশ্লিষ্ট কর্মচারীর অদৃশ্য ক্ষমতার জোরে কিংবা অবৈধ সুবিধার বিনিময়ে প্রাতিষ্ঠানিক ও শিক্ষাগত সকল রেকর্ড উপেক্ষা করে জন্মনিবন্ধন ডাটাবেজে রাহির জন্ম তারিখ ১২ অক্টোবর ২০০৫ সন উল্লেখ করে নতুন সনদ ইস্যু করা হয়। সরকারি নথিতে এ অসত্য তথ্য ইনপুট দেওয়ায় কাগজপত্রে ওই ছাত্রীর বয়স এক ধাক্কায় ৪ বছর ২ মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানে বসে সরকারি ডাটাবেজে এভাবে বয়স পরিবর্তন ও জালিয়াতির ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ওই কর্মচারীর বিরুদ্ধে এর আগেও জন্মনিবন্ধন প্রদান, নাম সংশোধন ও বয়স পরিবর্তনের নামে মানুষকে হয়রানি এবং অর্থ লেনদেনের একাধিক মৌখিক অভিযোগ রয়েছে। কোনো প্রকার বৈধ প্রমাণক ছাড়া শিক্ষাগত যোগ্যতার তথ্য ও সরকারি টিকাদান কার্ডের জন্ম তারিখ উপেক্ষা করে এই জালিয়াতির পেছনে কোনো বিশেষ স্বার্থ জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল সার্টিফিকেট, শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশন কার্ড ও ইপিআই টিকা কার্ডে যেখানে ২০০৯ সাল স্পষ্টভাবে লেখা, সেখানে সরকারি ডিজিটাল ডাটাবেজে ২০০৫ সাল বানিয়ে দেওয়া চরম অনিয়ম। একজন কর্মচারীর স্বেচ্ছাচারিতায় সাধারণ মানুষের তথ্য জালিয়াতি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে খাদিমনগর ইউনিয়ন পরিষদের ডিজিটাল জন্মনিবন্ধন জালিয়াতির এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন। একই সাথে অনিয়মে জড়িত ওই কর্মচারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সঠিক তথ্য সম্বলিত জন্মনিবন্ধন পুনর্র্নিধারণের জোর দাবি জানানো হয়েছে।

5

এ বিষয়ে বক্তব্যের জন্য ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

5 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

6 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

1 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

5 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের

ভর্তি ও পরীক্ষায় উৎকোচ বাণিজ্য, ছাত্রী হেনস্তাসহ নানা অনিয়মের অভিযোগ

ভর্তি ও পরীক্ষায় উৎকোচ বাণিজ্য, ছাত্রী হেনস্তাসহ নানা অনিয়মের অভিযোগ

1 সরকারি অর্থায়নে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে পরিচালিত সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি, হাজিরা, ভাতা বিতরণ

জামায়াতের প্রার্থী বদল ঘিরে পর্দার আড়ালে অসন্তোষ

জামায়াতের প্রার্থী বদল ঘিরে পর্দার আড়ালে অসন্তোষ

8 আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন সৃষ্টি

ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

4 সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণ

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ: মুহাম্মদ ফখরুল ইসলাম

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ: মুহাম্মদ ফখরুল ইসলাম

6 জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম

1
6