editor

প্রকাশিত: 4:10 PM, September 14, 2026

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

2

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ী ও উৎপাদনকারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সমস্যা ও সম্ভাবনাগুলো বিবেচনায় নিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

8

তিনি বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি ব্যবসায়ী সমাজেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি নগরীর পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।

তিনি নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ব্যবসায়ী সমাজের কল্যাণে নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেট সিটি কর্পোরেশন ব্যবসায়ী সমাজের যৌক্তিক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবে। নতুন নেতৃত্ব ব্যবসায়ী ও উৎপাদনকারীদের স্বার্থে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এটাই প্রত্যাশা।

5

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

3

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির সভাপতি মো: মকসুদ আলী-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়া এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাদী পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও হাসান মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, লালদিঘি হকার্স মার্কেটের সহ-সভাপতি হাজী মো: আব্দুস সোবহান, লালদিঘির পাড় ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, মধুবন সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মো: মনজুর আহমদ, সিটি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক হাজী মো: আতাউর রহমান রজব প্রমুখ।

নতুন কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মোঃ মকসুদ আলী, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন সরকার, মোঃ শফিকুর রহমান, মোঃ মুবিন, মোঃ আঃ মুনিম মসকুর, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ জাকিরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, মোঃ কাউছার মিয়া, মোঃ জিয়াউর রহমান চৌধুরী, মনোয়ার হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সাহেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন, অর্থ সম্পাদক আব্দুল মুমিন লাহিন, দপ্তর সম্পাদক মাওলানা শিবির আহমদ, সমাজ সেবা সম্পাদক মোঃ হাসান আলী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, সহ প্রচার সম্পাদক মোঃ আবুল বাদশা, কার্যনির্বাহী সদস্য হাজী মোঃ অহিদ আলী, মুক্তার হোসেন তারেক, মইনুল হোসেন সাহিন, মোঃ আরাফাত রহমান, ফেরদৌস আহমেদ, মোঃ পাভেল মিয়া, সুমন তালুকদার, আব্দুল হানান।

6

এছাড়াও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

2 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

8 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

2 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

1 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

5 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

7 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

8 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক

1
6