editor

প্রকাশিত: 11:08 AM, September 15, 2026

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

তারাপুরে উচ্ছেদের ৩ দিনেই দেবোত্তর জমি পুনঃদখল

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

5

আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের মহোৎসব শুরু হয়েছে। চা বাগান কর্তৃপক্ষের চালানো উচ্ছেদ অভিযানের মাত্র তিন দিনের মাথায় রাতের আঁধারে বেপরোয়া তাণ্ডব চালিয়ে গুঁড়িয়ে দেওয়া স্থানে পুনরায় ঘর নির্মাণ করেছে একটি চিহ্নিত ভূমিখেকো চক্র। শুধু তা-ই নয়, মোটা অঙ্কের টাকার বিনিময়ে দখলকৃত জায়গায় নতুন বসতি স্থাপনের পাশাপাশি বাগান কর্তৃপক্ষের কাউকে এলাকায় দেখলে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

8

বাগান কর্তৃপক্ষ জানায়, সংরক্ষিত টিলা কেটে দেবোত্তর জমি প্লট আকারে বিক্রি ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি সফল উচ্ছেদ অভিযান চালানো হয়। সে সময় নির্মাণাধীন একটি অবৈধ কাঁচা ঘর গুঁড়িয়ে দেওয়া হলেও উচ্ছেদের বিষয়টি আগে থেকে টের পেয়ে দখলদাররা সটকে পড়ে। তবে অভিযানের তিন দিন পর, ১২ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে জালালিয়া আবাসিক এলাকা থেকে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে পুনরায় জমিটি দখলে নেয় স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট।

অভিযোগ উঠেছে, বিতর্কিত ‘মাংসকাণ্ডে’ বহিষ্কৃত ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিন এবং একই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা গুঁড়িয়ে দেওয়া স্থানে জোরপূর্বক ঘরটি পুনরায় নির্মাণ করে। পরবর্তীতে মোহাম্মদ মইনুল নামের এক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাকে ঘরটিতে তুলে দেওয়া হয়। একইসঙ্গে তাকে সেখানে বসবাসের জন্য সব ধরনের আইনি ‘অনুমতি ও প্রশাসনিক শেল্টার’ নিশ্চিত করার আশ্বাস দেয় চক্রটি।

5

অনুসন্ধানে জানা গেছে, দেশের সর্বোচ্চ আদালতের আদেশে প্রায় ৩০০ একর দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগানের সেবায়েতের কাছে ফিরিয়ে দেওয়া হলেও জালালিয়া সীমান্তে আইন অমান্য করে ভুয়া স্ট্যাম্প ও কাগজপত্রের মাধ্যমে বাগান সংলগ্ন জমি শতকপ্রতি এক থেকে দুই লাখ টাকায় বিক্রি করছে এই ভূইফোঁড় সিন্ডিকেট। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) অনুযায়ী টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও প্রকাশ্যে টিলা কাটা অব্যাহত রয়েছে, যা বর্ষাকালে পুরো এলাকাকে মারাত্মক ভূধসের ঝুঁকিতে ফেলেছে।

5

গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীদের প্রকাশ্যে মহড়ায় স্থানীয় সাধারণ বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। দেবোত্তর সম্পত্তি রক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনায় জালালাবাদ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বাগান কর্তৃপক্ষ।

6

এ বিষয়ে স্থানীয় থানা-পুলিশ জানায়, আদালতের আদেশপ্রাপ্ত দেবোত্তর সম্পত্তি দখল কিংবা টিলা কাটার কোনো সুযোগ নেই। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

8 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

3 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

6 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

4 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

1 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

8 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

3 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক

1
8