editor
প্রকাশিত: 7:20 PM, September 15, 2026
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং যেকোনো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। ব্যবসায়ী সমাজের স্বার্থ ও অধিকার রক্ষায় সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন। পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে ব্যবসায়ী সমাজের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরোও বলেন, বর্তমান সময়ে ব্যবসায়ীরা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় একে অপরের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় নগরীর বারুতখানাস্থ ‘ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট’-এ প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ-এর পরিচালনায় উপদেষ্টা আবুল হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, শাহ আহমেদুর রব, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, মো: সাদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো: আলেক মিয়া, পংকি মিয়া, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, জাহাঙ্গীর আলম, রাজু আহমদ, শামীম চৌধুরী, প্রচার সম্পাদক ইমরান খান, রায়হান, দপ্তর মো: আলাউদ্দিন, সদস্য গিয়াস উদ্দিন, আব্দুস সালাম, আশফাক উদ্দিন, আব্দুর রহিম, মো: আব্দুল্লাহ, কাজী ইমরান হোসেন বাবুল, কাজী মাসুদ, লালবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ, জাহিদ খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা মুহিবুর রহমান।
সভায় নগরীর বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, পেশাগত অধিকার, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান নানা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
8 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
8 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
2 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
8 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
4 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
3 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
5 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক