editor

প্রকাশিত: 11:22 AM, September 16, 2026

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায় চরম অস্বচ্ছতা ও জবাবদিহিতাহীনতার অভিযোগ উঠেছে।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্তের দেওয়া নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং গবাদিপশুর (গরু-ছাগল) সিংহভাগই চলে যাচ্ছে নির্দিষ্ট কিছু প্রভাবশালী খাদেম পরিবারের পকেটে। সামগ্রিক পরিচালনা ও উন্নয়নকাজে দানের অতি ক্ষুদ্র একটি অংশ ব্যয় হলেও ‘উত্তরাধিকার সূত্রে ভাগ-বাটোয়ারা’ প্রথার কারণে দীর্ঘদিনের এই আর্থিক দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না।

সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, শাহপরান মাজারে প্রতিদিন ভক্তরা বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গবাদিপশু দান করেন। তবে এই আয়ের কোনো আনুষ্ঠানিক ব্যাংক হিসাব বা কেন্দ্রীয় তহবিল নেই। তথাকথিত ‘বারিদার’ বা পালাক্রমিক প্রথার নামে নির্দিষ্ট কিছু পরিবার নির্দিষ্ট মেয়াদে মাজারের দান বাক্স ও ডেগের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। সেই নির্দিষ্ট সময়ে সংগৃহীত অর্থ কোনো অডিট ছাড়াই সরাসরি খাদেমদের পারিবারিক সদস্যদের মধ্যে ভাগ হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক মাজারের এক নিয়মিত ভক্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষ দূর-দূরান্ত থেকে মনের আকুতি নিয়ে মাজারে টাকা দেয় মসজিদ, মাদ্রাসা ও গরিব মানুষের কল্যাণের জন্য। কিন্তু এই টাকা দিয়ে খাদেম পরিবারগুলো সিলেটে অঢেল সম্পদের মালিক বনে যাচ্ছে। সাধারণ মানুষ জানতেও পারে না বছরে কত কোটি টাকা এখানে জমা হচ্ছে।

এর আগে সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) হযরত শাহজালাল (রহ.) মাজারের পাশাপাশি শাহপরান মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার উদ্যোগ নিয়েছিলেন। প্রশাসন থেকে স্পষ্ট করা হয়েছিল মাজারের টাকা সরকার নেবে না, বরং তা আধুনিক ইসলামিক কমপ্লেক্স ও মাদ্রাসার উন্নয়নে ব্যয় হবে। সেই পরিকল্পনা অনুযায়ী শাহজালাল মাজারের প্রাচীন ডেগগুলো সিলগালা করে নতুন ব্যাংক হিসাব খুলে টাকা গণনা এবং তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কিন্তু শাহপরান মাজারে প্রথাগত বাধা, প্রভাবশালী মহলের বিরোধিতা এবং পরবর্তীতে সাবেক ডিসির বদলি ও প্রশাসনিক নমনীয়তার কারণে সেই অভিযান আলোর মুখ দেখেনি। ফলে শাহজালাল মাজার সংস্কারের আলো দেখলেও শাহপরান মাজারের আয়ের হিসাব অন্ধকারের অন্তরালেই থেকে গেছে।

মাজার সংশ্লিষ্টদের দাবি, বংশানুক্রমিকভাবে মাজারের দেখাশোনা করা এবং দানের অংশ পাওয়া তাদের কয়েকশ বছরের প্রথা বা ‘হক’। এসব অভিযোগের বিষয়ে খাদেম সাদিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাজারের দানের বেশিরভাগ টাকা খাদেমরা ভোগ করেনÑবিষয়টি পুরোপুরি সত্য নয়।” তবে নিজেদের ভাগের কথা স্বীকার করে তিনি অকপটে বলেন, “আমরা খাদেম, আমাদের তো পেট রয়েছে! তাই আমরা একটা অংশ নেই। মাজারকে ওয়াকফ এস্টেটের আওতাধীন উল্লেখ করে তিনি দাবি করেন, প্রশাসনের কাছে এর জবাবদিহি রয়েছে। তবে ওয়াকফ এস্টেটের অধীনে থাকা সত্ত্বেও দান বাক্সের টাকা গণনায় সরকারি প্রতিনিধি থাকে কি না কিংবা সুনির্দিষ্ট স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হয়Ñএ বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এবং প্রশ্নটি এড়িয়ে যান।

শাহপরান মাজারের আর্থিক তদারকির বিষয়ে প্রশাসনের বর্তমান অবস্থান জানতে চাওয়া হলে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, শাহপরান মাজার নিয়ে (প্রশাসনের) নতুন কোনো উদ্যোগ নেই। তিনি আরও স্পষ্ট করেন যে, হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকায় স্বচ্ছতা আনতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির কার্যক্রম নিয়েই প্রশাসন এখন ব্যস্ত রয়েছে।

প্রশাসনের এই নমনীয়তা ও দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, শাহপরান মাজার কোনো ব্যক্তি বা পরিবারের একক সম্পত্তি হতে পারে না। একটি পবিত্র ধর্মীয় স্থানের আমানত কীভাবে অডিট ও কর ছাড়াই ব্যক্তিস্বার্থে ভোগ করা হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলে তারা দ্রুত একটি স্বাধীন প্রশাসনিক ও হিসাব কমিটি গঠনের দাবি জানান। অন্যথায়, ধর্মীয় অনুভূতির সুযোগ নিয়ে এই বিশাল আর্থিক অস্বচ্ছতা ও লুটপাট থামানো সম্ভব হবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন