editor
প্রকাশিত: 7:24 PM, September 16, 2026
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে জিন্দাবাজার প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
মানববন্ধন থেকে শ্রমিক নেতৃবৃন্দ ৩টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক ব্যাটারিচালিত যানবাহন এবং চালকদের দ্রুত লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদান করা। সকল অংশীজনের (স্টেকহোল্ডার) অংশগ্রহণে ব্যাটারিচালিত যানবাহন চলাচলের জন্য একটি যৌক্তিক ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা। যত্রতত্র অটোরিকশা আটক, রিকশা শ্রমিকদের অহেতুক হয়রানি বন্ধ করা এবং ইতোমধ্যে জব্দকৃত যানবাহন অবিলম্বে মালিকদের কাছে ফেরত দিয়ে জীবিকার সংকট নিরসন করা।
ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব মাশরুখ জলিলের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে ও দাবি জানিয়ে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন ভান্ডারী, যুগ্ম সদস্য সচিব আব্দুল জলিল, ধানিছ মিয়া, রায়হান আহমেদ, ব্রজেন রায়, রাকিব হোসেন, আনিস খান, মমু সর্দার, সবুজ আহমেদ, রাজু কান্তি দাশ ও ইয়াসিন মিয়া সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, সিলেটের অটোরিকশা শ্রমিকদের জীবন ও জীবিকার ভোগান্তি এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। যত্রতত্র রিকশা আটক ও হয়রানির ফলে ক্ষুদ্র পুঁজির মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যেখানে জাতীয় পর্যায়ে অটোরিকশার জন্য নীতিমালা তৈরির উদ্যোগ চলছে, সেখানে সিলেটে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। আমরা আশা করি, স্থানীয় প্রশাসন দ্রুত আটককৃত রিকশাগুলো শ্রমিকদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।
আন্দোলন নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, অটোরিকশা শ্রমিকদের এই ন্যায্য আন্দোলনে কিছু সুবিধাবাদী ও বৃহৎ পুঁজির দালালগোষ্ঠী যুক্ত হয়ে নানারকম চক্রান্ত করছে। শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থেকে এসব স্বার্থান্বেষী মহলকে প্রতিহত করতে হবে।
2 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের
6 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে
5 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়
7 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র
3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে
2 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে
4 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। সিলেট সফররত
5 সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 6 বুধবার (১৬ সেপ্টেম্বর)