editor

প্রকাশিত: 11:35 AM, September 17, 2026

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

স্মারকলিপি প্রদান ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ীদের অস্তিত্বের জন্য চরম হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

পৃথক পৃথক ভাবে মেলা বন্ধ এবং বছরে মাত্র একটি আন্তর্জাতিক মেলা আয়োজনের দাবিতে আগামী রবিবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনতিবিলম্বে মেলার সিদ্ধান্ত থেকে সরে না এলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সিলেট দোকান মালিক সমিতি ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

গতকাল বুধবার রাতে নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলের হলরুমে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক জরুরি যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। যৌথ পরিচালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মল্লিক মুন্না।

সভায় বক্তারা বলেন, কর্মচারীদের বেতন ও দোকান ভাড়াসহ আনুষঙ্গিক পরিচালনা খরচ তুলতেই যেখানে ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন, সেখানে পৃথক একাধিক মেলা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। ব্যবসায়ী নেতারা স্পষ্ট করেন, তারা মেলার বিরোধী নন। প্রচলিত বাণিজ্য নীতি অনুযায়ী জেলায় বছরে একটি আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হলে সর্বাত্মক সহযোগিতা থাকবে। কিন্তু পৃথক মেলার সিদ্ধান্ত পরিহার করে সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বার ও উইমেন চেম্বারকে যৌথভাবে বছরে একটি মেলা আয়োজনের আহ্বান জানানো হয়।

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা প্রশাসক এবং এসএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। আগামী তিন দিনের মধ্যে মেলা বন্ধের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দেন তারা।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট দোকান মালিক সমিতি জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল করিম, কার্যনির্বাহী সদস্য মঈন উদ্দিন চৌধুরী, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি জেলার সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, সমাজকল্যাণ সম্পাদক গোলাম আম্বিয়া চৌধুরী নোমান, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শুয়েব আহমদ রশীদ, সাধারণ সম্পাদক মো. জাহেদ আহমদ, রাসেল আহমদ, সমিরণ দে, মো. মোয়েজ মিয়া শুভ, শুকরিয়া আধুনিক বিপণী বিতান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, কোর্ট পয়েন্ট ব্যাংক মসজিদ মার্কেট ইনামুল করিম চৌধুরী, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতি সভাপতি শুয়েব আহমদ অভি, বৃহত্তর জিন্দাবাজার ব্যবসায়ী সমিতি ফরহাদ উল্লাহ চৌধুরী, জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, আলিয়া মাদ্রাসা মাঠ সাধারণ সম্পাদক সিরাজুল নাছির, মধুবন সুপার মার্কেট সাধারণ সম্পাদক মনছুর আহমদ, কুমারপাড়া ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক নাহিদুর রহমান, বিপণী বিতান মার্কেট সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সচেতন ব্যবসায়ী সমাজ মীর মোহাম্মদ জাকারিয়া, সিলেট ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন কামাল, নয়াসড়ক বিএসএ সাধারণ সম্পাদক হুসাইন আহমদ এবং সিলেট ব্যবসায়ী কল্যাণ পরিষদ সহ-সভাপতি লুৎফুর রহমান লিলু প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন