editor
প্রকাশিত: 6:45 PM, September 19, 2026
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। শুধু ভালো ফলাফল নয়, দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল এবং মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয়। তবে এই সাফল্যকে জীবনের চূড়ান্ত অর্জন মনে করলে চলবে না। সামনে উচ্চশিক্ষা ও কর্মজীবনের আরও বড় পথ রয়েছে। সেখানে কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে।
তিনি সুরমা বয়েজ ক্লাবের এমন আয়োজনের প্রশংসা করে বলেন, কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর শাহী ঈদগাহস্থ ‘শাইনি স্টেপস’ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তপাদার, ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার সৈয়দ জয়নাল আবেদীন আহমেদ আবেদ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি গোপাল বাহাদুর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, মাসুক আহমদ, সোহাগ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ, বিশিষ্ট সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
1 সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের
1 মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল
1 মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময়
5 সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত
6 হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক
5 জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
6 সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর
7 যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয়