editor

প্রকাশিত: 11:07 AM, September 20, 2026

‎‎শাহপরাণ থানার ওসি ও এসআই সুব্রতের বিরুদ্ধে গৃহবধূ শ্লীলতাহানির অভিযোগ

অপরাধ দমন নাকি আইনের আড়ালে অপরাধ

‎‎শাহপরাণ থানার ওসি ও এসআই সুব্রতের বিরুদ্ধে গৃহবধূ শ্লীলতাহানির অভিযোগ

‎‎সিলেট সদর উপজেলার শাহপরাণ থানাধীন বালুচর বাজার সংলগ্ন ১৬/১ মাস্টার বাড়ি প্রাইমারি স্কুলের পাশে লিলির বাসা নামে একটি ভাড়া বাসায় দিনদুপুরে অভিযান চালিয়ে ব্যাপক ভাঙচুর, তল্লাশি ও এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে শাহপরাণ থানা পুলিশের বিরুদ্ধে।

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর গ্রামের মৃত হারিছ আলীর ছেলে ও সিলেট হকার মার্কেটের ব্যবসায়ী খালেদ আহমদের বাসায় এ ঘটনা ঘটে।

‎‎স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, খালেদ আহমদ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বালুচরের ‘লিলির বাসা’র নিচতলার একটি ইউনিটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তিনি সিলেট হকার মার্কেটে সুনামের সহিত ব্যবসা করে আসছেন। গত ১৭ সেপ্টেম্বর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদের নেতৃত্বে এসআই সুব্রত চৌধুরীসহ প্রায় ২৫ জনের একটি পুলিশ দল খালেদ আহমদের বাসায় তল্লাশি অভিযান চালায়।

‎‎হঠাৎ এই অভিযানের কারণ জানতে চাইলে পুলিশ দাবি করে, খালেদ আহমদ একজন বড় মাপের মাদক ব্যবসায়ী এবং সেই তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি। তবে অভিযানকালে খালেদ আহমদ বাসায় উপস্থিত ছিলেন না।

‎‎ভুক্তভোগীদের অভিযোগ, খালেদ আহমদকে বাসায় না পেয়ে তাঁর স্ত্রী মুমিনা বেগমের ওপর চড়াও হয় পুলিশ। মাদক কোথায় রাখা হয়েছে তা স্বীকার করতে তাঁকে চরম চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে এসআই সুব্রত চৌধুরী মুমিনা বেগমের গায়ে হাত তোলেন এবং তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।

‎‎অভিযোগে মুমিনা বেগম ও তাঁর স্বামী খালেদ আহমদ সিলেটের সংবাদ পত্রিকার অনুসন্ধানী সাংবাদিকদের জানান, এসআই সুব্রত চৌধুরী মুমিনা বেগমের হাত ধরে টেনে ধরে বলেনÑ’তোমার স্বামীকে যেহেতু পাচ্ছি না, তোমাকেই থানায় নিয়ে যাব। তখন তোমার স্বামী থানায় হাজির হলে তাকে রেখে তোমাকে ছেড়ে দেব।’ এ কথা বলে তিনি শারীরিক লাঞ্ছনা ও টানাটানি করেন।

‎‎তারা আরো অভিযোগ করেন, ওসি ফেরদৌস আহমেদ ও এসআই সুব্রত চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘরে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। কোনো প্রকার প্রমাণ বা মাদক না পেয়েও একজন সম্মানীয় ব্যবসায়ীকে ‘মাদক ব্যবসায়ী’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানি করা হয়েছে।

‎‎এদিকে এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, খালেদ আহমদ একজন অত্যন্ত ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তিনি কখনো কোনো অপকর্ম বা অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। অযথাই পুলিশ এসে এই নিরীহ পরিবারটিকে হয়রানি করেছে।

‎‎ঘটনার বিষয়ে শাহপরাণ থানায় সরাসরি গিয়ে ওসি ফেরদৌস আহমেদের সাথে দেখা করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। তথ্যের ভিত্তিতে তল্লাশি করা হয়েছিল, তবে বাসা থেকে কিছুই পাওয়া যায়নি।

‎‎খালেদ আহমদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে ওসি দাবি করেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে চারটি মামলা রয়েছে। তবে শ্লীলতাহানি ও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তিনি।

‎‎অভিযুক্ত এসআই সুব্রত চৌধুরী মুঠোফোনে জানান, আমি তাঁর স্ত্রীর গায়ে হাত দিইনি। ২৫ জন পুলিশ সদস্য সাথে থাকা অবস্থায় কি এমন কাজ করা সম্ভব? যদি আমি একা হতাম হবে তা বলতে পারতো বা এমন অভিযোগ করার সুযোগ থাকত। আমরা সন্ধাবেলা গিয়েছি এবং সাথে স্বয়ং ওসি স্যারও ছিলেন।

‎‎কোনো মাদকদ্রব্য উদ্ধার না হওয়া সত্ত্বেও একটি পরিবারের ঘরে হামলা, আসবাবপত্র ভাঙচুর এবং গৃহবধূকে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন