editor

প্রকাশিত: 11:12 AM, September 20, 2026

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

সুরমায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

5

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে। পদের প্রভাব খাটিয়ে এবং স্থানীয় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

1

অনুসন্ধানে জানা যায়, গোলাপগঞ্জের সুরমা নদীর নির্ধারিত ইজারা বহির্ভূত স্থান থেকে প্রতিদিন গভীর রাতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। রাত ১২টার পর থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলে এই বালু উত্তোলনের মহোৎসব।

8

অনুসন্ধানে উঠে এসেছে এই চক্রটির নেতৃত্বে রয়েছেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জামিল চৌধুরী এবং স্থানীয় নেতা সুফিয়ান।

3

উত্তোলিত এসব বালু কুশিঘাট, শ্রীরামপুর টেক্সটাইল ইনস্টিটিউটের সম্মুখভাগ, মুরাদপুর ও নলুয়াসহ নদীর তীরবর্তী বিভিন্ন অবৈধ পয়েন্টে মজুত করে দেদারসে বিক্রি করা হচ্ছে। একাধিক পয়েন্টে এসব বালু মজুত ও সরবরাহ নিয়ে অভিযুক্তদের নিজেদের মধ্যেও নিয়মিত দ্বন্দ্ব ও হাতাহাতির ঘটনা ঘটছে।

এ বিষয়ে বক্তব্যের জন্য গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

2

সুরমা নদীর তীরবর্তী অসহায় বাসিন্দারা জানান, প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তাদের মাথা গোঁজার শেষ সম্বল ঘরবাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার চরম ঝুঁকিতে পড়েছে। প্রশাসনের কাছে বারবার লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। সুরমা নদী ও জনপদ রক্ষায় অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

4 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ

3 সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও মাদকের অবাধ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

1 সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার রাজনৈতিক

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

1 সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী

শাহী ঈদগাহ খেলার মাঠে মাসব্যাপী মেলা, ফুঁসে উঠেছে ক্রীড়াঙ্গন ও স্থানীয়রা

শাহী ঈদগাহ খেলার মাঠে মাসব্যাপী মেলা, ফুঁসে উঠেছে ক্রীড়াঙ্গন ও স্থানীয়রা

5 আল-আমিন মিয়া: খেলার মাঠে মাসব্যাপী মেলা আয়োজনের প্রস্তুতিতে ফুঁসে উঠেছেন সিলেটের ক্রীড়াঙ্গনের মানুষ, স্থানীয় অভিভাবক, শিশু-কিশোর ও ব্যবসায়ীরা। নগরীর

সিলেটে বিয়ের আসরে জোর করে টাকা আদায়ের অভিযোগ, বিড়ম্বনায় পথচারীরাও

সিলেটে বিয়ের আসরে জোর করে টাকা আদায়ের অভিযোগ, বিড়ম্বনায় পথচারীরাও

3 আব্দুর রহমান: 2 সিলেট নগরীতে তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষের টাকা আদায়ের ধরন নিয়ে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ পথচারী ও বিভিন্ন

‎‎শাহপরাণ থানার ওসি ও এসআই সুব্রতের বিরুদ্ধে গৃহবধূ শ্লীলতাহানির অভিযোগ

‎‎শাহপরাণ থানার ওসি ও এসআই সুব্রতের বিরুদ্ধে গৃহবধূ শ্লীলতাহানির অভিযোগ

1 ‎‎সিলেট সদর উপজেলার শাহপরাণ থানাধীন বালুচর বাজার সংলগ্ন ১৬/১ মাস্টার বাড়ি প্রাইমারি স্কুলের পাশে লিলির বাসা নামে একটি ভাড়া

1
3