editor
প্রকাশিত: 3:06 PM, September 21, 2026
মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান আয়োজিত মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) হোটেল ক্রাউন পার্ক, কুমারপাড়া, সিলেটে অনুষ্ঠিত সেমিনারে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ক্ষতিকর প্রভাব, তরুণদের বিপথগামিতা প্রতিরোধ এবং পরিবার ও সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেইভ দ্যা হিউম্যান-এর পরিচালক (অর্থ ও হিসাব) মাওলানা মোঃ আব্দুর রহমান।
আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এবং সেইভ দ্যা হিউম্যান-এর সদস্য মোঃ ছামির আলীর সহযোগিতায় অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেইভ দ্যা হিউম্যান-এর চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক আলোচক ও আউলিয়া ফেডারেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান মাওলানা খাজা মঈনউদ্দীন আহমদ জালালাবাদী।
প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ রফিকুল হক, পরিচালক ও অধ্যক্ষ, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর, বাগবাড়ি, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাওলানা মুহাম্মদ এমদাদুল হক, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট; মোহাম্মদ কাপ্তান হোসেন, পরিচালক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং হাকিম মোঃ আব্দুর রহমান, প্রধান উপদেষ্টা, সেইভ দ্যা হিউম্যান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফারুক আহমেদ শিমুল, নির্বাহী পরিচালক, সেইভ দ্যা হিউম্যান।
সেমিনারটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও আজীবন সদস্য, সেইভ দ্যা হিউম্যান।
বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি তরুণদের জন্য শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
4 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
2 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
6 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা
3 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে
1 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। সিলেট মহানগর বিএনপির
4 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী
2 আব্দুর রহমান: 7 দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ,
8 দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে আগাম নির্বাচনি হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান