editor
প্রকাশিত: 4:15 PM, September 21, 2026
দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ উদ্দিন ওলিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
চ্যাম্পিয়নশিপ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী এবং উক্ত আয়োজক কমিটির সদস্য মো. আরিফ উদ্দিন ওলির হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বাংলাদেশ উশু ফেডারেশন ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং চাইনিজ উশু ফাইটার স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে অতিথিরা তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।
সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু, বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম শহিদুল হক ভূইয়া এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেল।
সম্মাননা গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করে মো. আরিফ উদ্দিন ওলি বলেন, এই সম্মাননা আমার জন্য শুধু একটি ক্রেস্ট নয়; এটি আমার দায়িত্ব, পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং উশু খেলাধুলার প্রতি ভালোবাসার একটি মূল্যবান স্বীকৃতি। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে উশু খেলাধুলার প্রসার, নতুন প্রতিভা বিকাশ এবং ক্রীড়াক্ষেত্রে শৃঙ্খলা ও ইতিবাচক পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট বিচারক, প্রশিক্ষক, কর্মকর্তা ও আয়োজকদের প্রশংসনীয় ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন জেলা থেকে আগত উশু খেলোয়াড়, প্রশিক্ষক, বিচারক, কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
3 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
3 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
3 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা
7 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে
2 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। 6 সিলেট মহানগর
3 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী
6 আব্দুর রহমান: দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ, স্বর্ণালংকার,
2 দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে আগাম নির্বাচনি হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান