editor
প্রকাশিত: 10:37 AM, September 22, 2026
দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলার বাসিন্দা আকবরের বিরুদ্ধে। সে এলাকাটিতে পরিচিত শীর্ষ মাদক কারবারি মজনুর আপন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোজারখলা এলাকায় নিজ প্রভাব বিস্তার করে এবং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জুয়াসহ নানা অবৈধ কার্যক্রম পরিচালনা করছে আকবর। ফুটপাতের সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় থেকে শুরু করে দক্ষিণ সুরমার বিভিন্ন হোটেলে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু জুয়া বা চাঁদাবাজিতেই সীমাবদ্ধ নয়, তার বিরুদ্ধে মাদক কারবার ও অসামাজিক ব্যবসা পরিচালনার জোরালো অভিযোগ উঠে এসেছে।
সম্প্রতি আকবরের চাঁদাবাজির একটি অডিও রেকর্ডও প্রকাশ পেয়েছে, যেখানে তাকে জুয়ার আসর বন্ধ রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে এবং প্রভাব বিস্তার করতে শোনা যায়।
এলাকাবাসীর দাবি, আকবরের এমন বেপরোয়া অবৈধ কর্মকাণ্ডে এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ একপ্রকার জিম্মি হয়ে পড়েছে। দ্রুত এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে চিহ্নিত এই অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
4 আব্দুর রহমান: 7 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
3 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
7 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
1 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ
2 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 5 সোমবার (২১ সেপ্টেম্বর)
1 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
3 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি