editor
প্রকাশিত: 10:39 AM, September 22, 2026
জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও সে এখনও ধরাছোঁয়ার বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
গোপন সূত্রের খবর অনুযায়ী, মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে মামলা থেকে তার নাম প্রত্যাহারের তোড়জোড় ও অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিক লীগের পদ-পদবি ব্যবহার করে নগরজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই ইয়াসিন আহমদ সুমন। সিলেটের কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী বেঙ্গী সেলিমের ‘ডান হাত’ হিসেবে পরিচিত সুমন সাধারণ ব্যবসায়ী ও নিরীহ মানুষের ওপর নিয়মিত নির্যাতন ও চাঁদাবাজি চালাত বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং শ্রমিক লীগ নেতা নাজমুল আলম রোমেন দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের অনুসারী সুমন এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে ব্যবসায়ীক ছদ্ধ বেশে আওয়ামীলীগের কর্মীদের আবারো মাঠে নামানোর চেষ্টা করছে। যাতে করে সিলেটকে আবারো অস্তিস্থিশীল পরিবেশ তৈরী করা যায় এবং সিলেটের পূর্ব জিন্দাবাজার এলাকার বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ২৮ আগস্ট ঝটিকা মিছিলের চেষ্টা চালিয়েছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার চেষ্টার অভিযোগে পরবর্তীতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অভিযান চালিয়ে একাধিক কর্মী-সমর্থককে পুলিশ গ্রেপ্তার ও আদালতে প্রেরণ করে।
আওয়ামীলীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুমন সিলেট মিলেনিয়াম মার্কেটে জোরপূর্বক সভাপতির পদ দখল করে রেখেছিল এবং মার্কেটের অফিস রুম জোরপূর্বক এক বছর তালাবদ্ধ রেখেছিলো। সে সময় তার ভয়ে কোনো ব্যবসায়ী মুখ খোলার সাহস পাননি। শুধু সাধারণ মানুষই নয়, ক্ষমতার দাপটে সে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাকর্মীদের ওপর একাধিক সন্ত্রাসী হামলা চালায়।
বর্তমানে আওয়ামী লীগ সরকার পতনের পরও তার দৌরাত্ম্য থামেনি। ৫ আগস্টের পর অপরাধীদের বিচারের দাবি উঠলেও সুমন ধরাছোঁয়ার বাইরে থাকায় জিন্দাবাজারের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়রা অবিলম্বে এই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
1 আব্দুর রহমান: 1 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
2 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
8 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
5 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ
3 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর)
4 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
3 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি