editor
প্রকাশিত: 9:52 PM, September 22, 2026
সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল পয়েন্টে ফেলুডা ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই স্থানে ফেলুডা ব্যবসা করে আসছি। ইদানিং একটি স্থানীয় কুচক্রী মহল ৫ আগস্টের পর থেকে আমাদের ব্যবসা দখলের চেষ্টা করে আসছে। এমনকি পুলিশ দিয়েও তারা আমাদের ব্যবসায়ী সদস্যদের হয়রানী করছে। আমরা যদি এই এলাকা থেকে যদি ব্যবসা তুলে না নেই। তারা হামলা করবে বলে আমাদের হুমকি দিচ্ছে। একটি কুচক্রী মহল আওয়ামীলীগ ক্ষমতায় আসলে আওয়ামীলীগ, বিএনপি আসলে বিএনপি নামধরে তারা সাধারণ ব্যবাসায়ীদেরকে এভাবে হয়রানী করে যাচ্ছে।
সৈয়দ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মো. আব্দুল কাদিরের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কবির হোসেন, রইছ আলী, সাহেল আহমদ সানাজ, লাল মিয়া, আছরব আলী, ছায়দুর রহমান, রহিম মিয়া, আলম মিয়া, নিজাম উদ্দিন, বাবুল মিয়া, আব্দুল হক, ময়ুর মিয়া, বউল মিয়া, মতিন মিয়া, রাজন আহমদ রাজু, রিপন মিয়া, সিমুল, জাকির হোসেন, কবির হোসেন সহ অসংখ্য ব্যবসায়ী ও এলাকার মুরব্বীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন