editor

প্রকাশিত: 11:34 PM, September 22, 2026

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর ছড়ারপাড়স্থ সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাউয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, জেলা বিএনপির সহ সাংগঠনিক অর্জুন ঘোষ, সিদ্দিকুর রহমান পাপ্পলু, আব্দুল কাদির সমসু, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুদুজ্জা বদর, জাহাঙ্গীর খান, কয়েস বক্স, ১৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, পানেশ দে, খিজির হোসেন এনু, মিনহাজুর রহমান মিহাজ, মুমিনুর রহমান তামিম, আব্দুল হাশিম জাকারিয়া, জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সালাম টিপু ও হাজী দেলোয়ার হোসেন দিনার, দিদারুল ইসলাম সুমন, এডভোকেট উবায়দুর রহমান ফাহমি, ইকবাল আহমেদ মাছুম, শরিফ আহমেদ, ১৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমান সনি, লায়েক আহমদ, এডভোকেট তারেক আহমদ, কয়েছ আহমদ, সাদ্দত হোসেন, কয়ছর মিয়া, সুলতান বিন টিপু, পাপ্পু আহমদ, মিলাদ আহমেদ, আনিসুর রহমান সাজু, নাজির আহমদ, অমর সানি মান্না, শাকিব শাহ, আকিব শাহ, রাহাত আহমেদ, ফারহান আহমেদ, রিফাত রহমান, শামসুল আলম, তফুর আহমদ, জালাল, মিঠু বক্স, শিপলু খান, মাসুম আহমদ ও শরীফ আহমদ প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “দলকে সুসংগঠিত ও শক্তিশালী রাখতে হলে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়েই দল আগামীতে আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে।”
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন