editor
প্রকাশিত: 3:30 PM, September 25, 2026
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থার অসমাপ্ত কাজের কারণে তীব্র জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। নাগরিকদের এই দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্দশা নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূমের,সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সহ সরকারের বিভিন্ন দ্বায়িত্ব প্রাপ্তদের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর জুমআর নামাজের পূর্বে পশ্চিম সোনারপাড়া বায়তুন নূর জামে মসজিদের মিম্বর থেকে মসজিদ ও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে এসব দাবি ও নাগরিক সমস্যার কথা তুলে ধরেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল কয়েস।
এলাকাবাসীর পক্ষ থেকে মূলত ৩টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়: ১. পর্যাপ্ত সুপেয় পানির তীব্র সংকট সমাধান: এলাকায় সিটি কর্পোরেশনের সরবরাহের পানি চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। ফলে প্রতিদিন হাজারো মানুষকে চরম সুপেয় পানির কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। ২. জরুরি ভিত্তিতে রাস্তা প্রশস্তকরণ: সোনারপাড়া এলাকার মাত্র ২০০ থেকে ২৫০ ফুট রাস্তাটি অত্যন্ত সরু ও সংকুচিত অবস্থায় রয়েছে। যার কারণে প্রতিদিন ছোট-বড় যানবাহনে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে এবং এলাকাবাসীকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ৩. অসমাপ্ত ড্রেনের কাজ দ্রুত সম্পন্ন করা: শাহজালাল উপশহর ও সোনারপাড়া সংলগ্ন মূল প্রধান ড্রেনের পূর্ণাঙ্গ কাজ ইতোমধ্যে সম্পন্ন হলেও মাঝখান দিয়ে মাত্র ১০০ ফুট অংশ দীর্ঘ দিন ধরে ফেলে রাখা হয়েছে। ড্রেনের এই সামান্য অংশ অসম্পূর্ণ থাকার কারণে সামান্য বৃষ্টিতেই মূল ড্রেনের পানি উপচে পুরো এলাকায় কৃত্রিম ও তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
জুমআর নামাজ আদায় শেষে পঞ্চায়েতের সদস্য,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা সরজমিনে চিহ্নিত সমস্যাগ্রস্ত রাস্তা এবং অসমাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখেন।
এ সময় স্থানীয় মুসল্লিরা ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, অবহেলিত এই ৩ টি নাগরিক সমস্যা সমাধানে বিগত দিনে বারবার আবেদন জানিয়েও প্রতিকার মেলেনি।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো নিরসনে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
7 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা
2 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,
7 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস
8 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম
8 স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে
5 * টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে
4 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের
4 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া