editor
প্রকাশিত: 7:49 PM, September 26, 2026
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি হবে এবং ইসলামি মূল্যবোধ চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। কোরআন শিক্ষার মাধ্যমে শিশুদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
তিনি বলেন, পবিত্র কোরআন শুধু ধর্মীয় জ্ঞানের উৎস নয়, এটি মানুষের জীবন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। ছোটবেলা থেকেই শিশুদের কোরআন শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের হাফেজদের মেধা ও দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন। তাদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সৌদি রাজকীয় দূতাবাস কর্তৃপক্ষের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশের হাফেজদের বিশ্ব দরবারে পরিচিত করার পাশাপাশি তাদের প্রতিভাকে বিকশিত করবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলরুমে সৌদি রাজকীয় দূতাবাস আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
রাজকীয় সৌদি দূতাবাস ঢাকা বাংলাদেশ এর দা’ঈ, শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানীর সভাপতিত্বে এবং এস এম সাইফুল্লাহ ও আসাদুল্লাহ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৌদি দূতাবাসের দা’ঈ শায়েখ বদর বিন ইসহাক আল মাদানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, বাংলাদেশ ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, প্রফেসর মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিলেট জেলার মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম। সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজ রশিদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিয়াউল হক নাসেহ।
প্রতিযোগিতায় মোট ৬০ জন অংশগ্রহণ করেছে তার মধ্য থেকে তিনটি গ্রুপে যথাক্রমে ৩০ পারা ছেলে ৫ জন, ১৫ পারা ছেলে ৫ জন ও মেয়ে ১৫ পারা ৪ জন মোট ১৪ জনকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪টি জেলার মাদরাসা থেকে আগত ৬০ জন কৃতী হাফেজগণ অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা মহাগ্রন্থ আল-কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও নিখুঁত মুখস্থ শৈলী প্রদর্শন করেন। অভিজ্ঞ ও প্রখ্যাত ক্বারী এবং আলেমদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী প্যানেলের মধ্যে ছিলেন শায়েখ মামুনুর রশিদ আল মাদানী ও হাফিজ মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে বাছাই পর্বে উত্তীর্ণ বিজয়ী হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। উত্তীর্ণ হাফেজগণ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবেন। উক্ত বাছাই পর্বের অনুষ্ঠানে সিলেট অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম, মাদরাসা শিক্ষক এবং আমন্ত্রিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
6 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 2 শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর
2 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে
4 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি
2 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ
1 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে
8 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা
1 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস