editor
প্রকাশিত: 10:27 PM, September 28, 2026
পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ও দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচিটি সম্পন্ন হয়।
সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান এর সভাপতিত্বে ও শামসুল ইসলাম ফয়সল এর পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল মুকিত, শ্রমিক নেতা মোঃ ফরিদ মিয়া, যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজন এবং যুগ্ম আহ্বায়ক জুমেল আহমদ, সিলেট জেলা শ্রমিক দল নেতা রুবেল আহমদ, শ্রমিক দল নেতা জিল্লুর রহমান চৌধুরী সাহেদসহ জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিতিশীলতা তৈরি ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দল রাজপথে থেকে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দিতে শ্রমিক সমাজসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহযোগী সংগঠন ‘জিয়া মঞ্চ’-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে এক বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
8 সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ১৪, ২৩ ও
8 সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো: ফখরুল ইসলাম সুমনকে
5 সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান
6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু
6 ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট
8 সিলেট নগরীর কালীঘাটস্থ যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। 3 সম্প্রতি
3 সিলেট মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা রাজনৈতিক সমীকরণ। বিগত ১৭