editor
প্রকাশিত: 10:30 PM, September 28, 2026
দেশ ও সরকারের বিরুদ্ধে চলমান সকল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিশাল ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, একটি নির্বাচিত ও জনবান্ধব সরকারকে ব্যাহত করতে এবং দেশের স্বাধীন সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করতে নানা দিক থেকে ষড়যন্ত্র চালানো হচ্ছে। কিন্তু দেশের সচেতন জনগণ ও শ্রমিক সমাজ এই ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না। যেকোনো মূল্যেই হোক, রাজপথে থেকে জনগণের অধিকার রক্ষা ও দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠন প্রস্তুত রয়েছে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা নতুন কিছু নয়। শ্রমিক শ্রেণি সব সময় দেশের যেকোনো সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজও যারা পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে, তাদের বিরুদ্ধে শ্রমিকদের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ একটি স্পষ্ট বার্তা। বিএনপি জনগণের শক্তির ওপর আস্থা রাখে এবং যেকোনো চক্রান্ত আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে মোকাবিলা করব।
সিলেট মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদের সভাপত্বিতে সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক মোঃ খোকন ইসলাম, জিলানী আহমদ জিলা, রফিকুল ইসলাম রফিক, বাবলু হোসেন বাবুল, নুর আহমদ, চান মিয়া, লিটন আহমদ, আফাজ উদ্দিন, শাহজাহান আহমদ, নির্বাহী কমিটি সদস্য কামরান হোসেন সামি, আনোয়ার হোসেন, শাহীন আহমদ, কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব এম রহমান নোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক এম শাহ আলম, শাহ পরান থানা শ্রমিক দলের সদস্য সচিব রাজু আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, মোগলা বাজার থানা শ্রমিক দলের আহবায়ক নেছার আহমদ, সদস্য সচিব খালেদুর রহমান খালেদ, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহবায়ক মুমিনুল ইসলাম মুমিন, যুগ্ম আহবায়ক নয়ন, জালালাবাদ থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দুলাল আহমদ, দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের সদস্য সচিব জুমেল ইসলাম জুমেল সহ থানা ওয়ার্ড ও বিসিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের