editor

প্রকাশিত: 6:29 PM, September 29, 2026

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

6

‎‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান কুরেশী এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদের সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন, অতি শীঘ্রই টার্কিশ এয়ারলাইন্স বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। আমরা সিলেটের প্রবাসীরা তাঁর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে অধীর আগ্রহে মাননীয় মন্ত্রীর কাছে ফ্লাইট চালুর সুনির্দিষ্ট তারিখ জানতে চাই।

4

‎​তিনি তাঁর বক্তব্যে আরও বলেছিলেন, আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স সিলেট আসার প্রক্রিয়ায় রয়েছে। আমরা সিলেটের প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে অধীর আগ্রহে চেয়ে আছি, কবে নাগাদ এসব এয়ারলাইন্সের মাধ্যমে নিজেদের মাতৃভূমিতে অবতরণ করব।

4

‎​বিবৃতিদাতারা আরও উল্লেখ করেন, সিলেটসহ বাংলাদেশের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী হয়রানি এবং লাগেজ চুরি বন্ধ করতে হবে। এতে করে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং একসময় বিদেশিরা বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করতে পারেন। অনতিবিলম্বে সিলেট বিমানবন্দর টার্মিনালের কাজ দিন-রাত চালিয়ে ২০২৭ সালের মধ্যে সমাপ্ত করতে হবে এবং বিমানবন্দরের মসজিদটিকে নান্দনিক দুতলা মসজিদে রূপান্তর করতে হবে, যাতে হজ যাত্রীরা এখান থেকে এহরাম করে সরাসরি মক্কায় যেতে পারেন।

‎​পরিশেষে বিবৃতিদাতারা বলেন, যোগাযোগ খাতে রেল পরিবহন অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। তাই কাল বিলম্ব না করে সিলেট থেকে আখাউড়া পর্যন্ত রেল লাইন ডাবল করে সিলেট বিভাগবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ করা হোক। এতে আর্থিকভাবেও দেশ লাভবান হবে।

‎​যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দের এই বিবৃতির সাথে একাত্মতা ঘোষণা করেছেন পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক সানি আহমদ সুমন। এদিকে সিলেট বিভাগবাসীর এই ন্যায্য দাবি যথাশীঘ্র বাস্তবায়নের সাথে একাত্মতা প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

5

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য র‌্যালী ও পথসভায় সিলেটে জিয়া  মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বর্ণাঢ্য র‌্যালী ও পথসভায় সিলেটে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

5 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহযোগী সংগঠন ‘জিয়া মঞ্চ’-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে এক বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে  ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ

জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ

3 সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ১৪, ২৩ ও

গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের আংশিক আহ্বায়ক কমিটি গঠন

গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের আংশিক আহ্বায়ক কমিটি গঠন

3 সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো: ফখরুল ইসলাম সুমনকে

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

4 ‎‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

5 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

4 ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট

যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন

যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন

8 সিলেট নগরীর কালীঘাটস্থ যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। 8 সম্প্রতি

সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শফিকুল ইসলাম রাজীব

সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শফিকুল ইসলাম রাজীব

2 সিলেট মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা রাজনৈতিক সমীকরণ। বিগত ১৭

1
6