editor

প্রকাশিত: 7:59 PM, September 29, 2026

জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ

জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে  ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ

6

সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ১৪, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ করা হয়েছে।

7

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এফআইভিডিবির ‘Young People Building Urban Resilience in Bangladesh’ প্রকল্পের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ২টি করে মোট ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ করা হয়।

7

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব আশিক নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা কবির শেপি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সহকারী মোহাম্মদ মাহবুবুর রহমান, এফআইভিডিবির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হাসান আহমেদ চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ডের সমাজসেবক আব্দুর রহিম মল্লিক ও ফরহাদ আহমদ।

ভ্যানগুলো গ্রহণ করেন ১৪ নম্বর ওয়ার্ডের পক্ষে ওয়ার্ড সচিব মো. মোকাররম হোসেন ও বর্জ্য সুপারভাইজার আবু সুফিয়ান; ২৩ নম্বর ওয়ার্ডের পক্ষে ওয়ার্ড সচিব বিন্দু মজুমদার ও বর্জ্য সুপারভাইজার পান্ডব দে এবং ২৪ নম্বর ওয়ার্ডের পক্ষে ওয়ার্ড সচিব প্রীতিশ দাশ ও বর্জ্য সুপারভাইজার বিলাশ দেব।

2

এ সময় আরও উপস্থিত ছিলেন এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী, কমিউনিটি মোবিলাইজার আব্দুল মালেক, রাফি, অপূর্ব, সুবর্না, পলি, মনিশা, রাজিয়া, শাকিলা ও আব্দুল আহাদ। প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার অনুষ্ঠানটি পরিচালনা করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বর্জ্য বহনকারী ভ্যানগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ ও পরিবহনে ব্যবহৃত হবে। এর মাধ্যমে খোলা জায়গা, ড্রেন ও নালা-নর্দমায় বর্জ্য জমে যাওয়ার প্রবণতা কমানো এবং জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা মোকাবিলায় সহায়তা করবে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি

8

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য র‌্যালী ও পথসভায় সিলেটে জিয়া  মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বর্ণাঢ্য র‌্যালী ও পথসভায় সিলেটে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

2 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহযোগী সংগঠন ‘জিয়া মঞ্চ’-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে এক বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে  ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ

জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ

8 সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ১৪, ২৩ ও

গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের আংশিক আহ্বায়ক কমিটি গঠন

গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের আংশিক আহ্বায়ক কমিটি গঠন

1 সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো: ফখরুল ইসলাম সুমনকে

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

3 ‎‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

5 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

1 ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট

যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন

যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন

6 সিলেট নগরীর কালীঘাটস্থ যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। 2 সম্প্রতি

সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শফিকুল ইসলাম রাজীব

সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শফিকুল ইসলাম রাজীব

7 সিলেট মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা রাজনৈতিক সমীকরণ। বিগত ১৭

1
5