editor
প্রকাশিত: 9:53 AM, September 30, 2026
হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন শাহপরান থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর ঐতিহাসিক টিলাগড় শ্রী শ্রী দুর্গা মন্দিরে এ সভার আয়োজন করা হয়।
স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং টিটন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক তুহিন কান্তি নাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহানগরের সদস্য সচিব রাজিব কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন প্লাবন ভট্টাচার্য।
সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, “বাংলাদেশের সকল ধর্মাবলম্বী মানুষের সমান অধিকার নিশ্চিত করতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁরই দেখারো পথ ধরে দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে এই কল্যাণ ফ্রন্ট কাজ করে যাচ্ছে। সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত বৈষম্য দূর করে একটি সাম্যবাদী সমাজ গঠনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।
প্রধান অতিথির বক্তব্যে তুহিন কান্তি নাগ বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাঠে রয়েছি। শাহপরান থানা এলাকার সকল ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন করা হবে, যা ভবিষ্যতে যেকোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে।
প্রধান বক্তার বক্তব্যে রাজিব কুমার দে বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য। শাহপরান থানা কমিটি গঠনের মাধ্যমে এই অঞ্চলের সকল জাতি-বর্ণের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে এবং ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
উক্ত মতবিনিময় ও প্রার্থনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মনোজ কান্তি দেব, করুনাময় সিংহ, বীরেন্দ্র শর্মা, নারায়ণ দেবনাথ, হিতাংশু ভূষণ কর, রঞ্জু পাল, হিমেল কর্মকার, বিশু দেব, সঞ্চিত কুমার দেব, রিন্টু দেব, বিপ্লব দেবনাথ, দেবতোষ পাল, শ্যামল পাল, দীলিপ চন্দ্র নাথ, জীবন মনি সিংহ, দুর্গা কুমার নাথ, বিলাস ব্যানার্জি, সুভাষ চন্দ্র দাস, সন্তোষ রায়, দীপ্ত দাস, চয়ন দাস ও প্রিয়ম মল্লিক প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও সকল সম্প্রদায়ের মঙ্গল এবং শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন