editor
প্রকাশিত: 11:11 AM, September 30, 2026
সিলেট জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। দীর্ঘদিন ধরে নতুন নেতৃত্বের প্রত্যাশায় থাকা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য সভাপতি পদে কে আসছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।
এরই মধ্যে সভাপতি পদে আব্দুস সামাদ লস্কর মুনিমের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে। নতুন কমিটি গঠনকে সামনে রেখে ছাত্রনেতা মুনিমের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক সম্পৃক্ততা ও নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ নিয়েও আলোচনা চলছে।
ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের সম্ভাবনায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব এলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে। তবে কমিটির আকার, পদ-পদবি কিংবা কারা কোন দায়িত্বে আসবেনÑএ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীদের মধ্যে আলোচনা দেখা যাচ্ছে। বিশেষ করে সভাপতি পদে আব্দুস সামাদ লস্কর মুনিমের নাম নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কমিটিতে কারা স্থান পাচ্ছেন, তা নির্ভর করছে সংশ্লিষ্ট দলীয় সিদ্ধান্তের ওপর।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, মুনিম লস্কর সিলেট জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে। তাদের মতে, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নতুন নেতৃত্ব তৈরিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়দের
8 স্টাফ রিপোর্টার: আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সীমান্তঘেঁষা এই সম্ভাবনাময় জনপদে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় সরকার
6 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 5 অসীম
8 শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 1
4 আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে সিলেটের স্থানীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর
5 দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে
1 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
7 দেশজুড়ে বেজে উঠেছে নির্বাচনী সুর। সেই সুরের সবচেয়ে শক্তিশালী প্রতিধ্বনি এখন শুনা যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেটের হৃৎপিণ্ড সিলেট সদর