editor
প্রকাশিত: 5:44 PM, September 30, 2026
বাংলাদেশের সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ মূলনীতি হিসেবে পুনঃস্থাপনের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শরিক দল ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে এডভোকেট আব্দুর রকিব বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ঐতিহাসিক ১৯ দফা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই গণভোটের অন্যতম মৌলিক দাবি ও চেতনা ছিল সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংযোজন করা। শহীদ জিয়াউর রহমান জনগণের এই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে দেশের সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থার মূলনীতি যুক্ত করেছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, পরবর্তীতে ইসলামবিরোধী রাজনৈতিক শক্তি ও সরকার সংবিধান থেকে এই গুরুত্বপূর্ণ ও মৌলিক ধারাটি বাদ দেয়। এর মাধ্যমে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি ও চেতনার ওপর আঘাত হানা হয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের উচিত দেশের জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানে অবিলম্বে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা। সংবিধানে এই ধারা পুনঃসংযোজন দেশের কোটি কোটি তাওহীদি জনতার প্রাণের দাবি এবং এর মাধ্যমে রাষ্ট্রে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
8 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 2 অসীম
4 শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
7 আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে সিলেটের স্থানীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর
2 দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
1 দেশজুড়ে বেজে উঠেছে নির্বাচনী সুর। সেই সুরের সবচেয়ে শক্তিশালী প্রতিধ্বনি এখন শুনা যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেটের হৃৎপিণ্ড সিলেট সদর
7 প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন কিংবা বারবার কারাবরণÑকোনো কিছুই দমাতে পারেনি রাজপথের আপসহীন ছাত্রনেতা রুবেল ইসলামকে। সিলেটের ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা
2 দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা ও কারাভোগের কারণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা