editor
প্রকাশিত: 9:45 PM, September 30, 2026
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি মকসুদুল করিম নুহেল, জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদল ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদকে শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নতুন নেতৃত্ব সিলেটে জাতীয়তাবাদী যুবদলকে আরও বেশি শক্তিশালী, সুসংগঠিত ও বেগবান করবে।
বিবৃতিতে তাহসিনা রুশদীর লুনা এমপি বলেন, তরুণ ও যুবসমাজই যে কোনো গণতান্ত্রিক আন্দোলন এবং দেশ গড়ার মূল চালিকাশক্তি। সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতা। আমি বিশ্বাস করি, তাদের হাত ধরে সিলেটের যুবসমাজ ঐক্যবদ্ধ হবে এবং দেশ ও জনগণের অধিকার আদায়ে অতীতের মতোই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় সিলেটের সর্বস্তরের যুবদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নতুন নেতৃত্ব সংগঠনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।
2 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 7 অসীম
8 শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 1
1 আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে সিলেটের স্থানীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর
6 দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
1 দেশজুড়ে বেজে উঠেছে নির্বাচনী সুর। সেই সুরের সবচেয়ে শক্তিশালী প্রতিধ্বনি এখন শুনা যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেটের হৃৎপিণ্ড সিলেট সদর
8 প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন কিংবা বারবার কারাবরণÑকোনো কিছুই দমাতে পারেনি রাজপথের আপসহীন ছাত্রনেতা রুবেল ইসলামকে। সিলেটের ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা
3 দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা ও কারাভোগের কারণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা