editor
প্রকাশিত: 10:52 AM, October 3, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেছে। নবগঠিত এই কমিটিতে শেখ মোঃ দিলওয়ার হোসেন-কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক পদে শাহ আলী আফজাল ও সাংগঠনিক সম্পাদক পদে সারওয়ার আহমদ চৌধুরী (জীবন) দায়িত্ব পেয়েছেন।
যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী গত ৩০ সেপ্টেম্বর এই ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। যুক্তরাজ্য যুবদলের দপ্তর সম্পাদক মোঃ মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে বদরুল আলম এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মুত্তাকিন শিপলু মনোনীত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে বেলাল আহমদ, মোঃ রোম্মান হাসান, আব্দুল মাটিন, জাকির তরফদার, মোঃ শিহাবুজজামান, রুহুল আমিন মুন্না, সাদিক মিয়া, রায়হান আহমেদ চৌধুরী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাদিক মিয়া, শেখ ফখরুল ইসলাম ও মোঃ সাইফুর রহমান দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে দুলাল হোসেন জুমান, প্রচার সম্পাদক পদে তারেক আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে আসাদুর জামান সহ বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে যোগ্য নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি শেখ মোঃ দিলওয়ার হোসেন কমিটির পক্ষ থেকে যুক্তরাজ্য যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ধন্যবাদ জানান এবং সংগঠনকে আরও বেগবান করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়