editor

প্রকাশিত: 10:55 AM, October 3, 2026

সিলেট তৃণমূলের সাধুবাদ, রয়েছে বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ

অপকর্ম রুখতে কঠোর বিএনপির হাইকমান্ড

সিলেট তৃণমূলের সাধুবাদ, রয়েছে বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ

3

দলের নাম ভাঙিয়ে দখলবাজি, চাঁদাবাজি, হামলা ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন বিএনপি’র হাইকমান্ড। দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত না করার ঘোষণা দিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা। ইতোমধ্যে রাজধানীর একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ, গুরুত্বপূর্ণ তিনটি বড় ইউনিটের কমিটি বিলুপ্তকরণ এবং একাধিক নেতাকর্মীকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে। হাইকমান্ডের এই জিরো টলারেন্স নীতিকে স্বাগত জানিয়েছেন সিলেটসহ সারাদেশের তৃণমূল নেতাকর্মীরা। তবে মাঠপর্যায়ে তা শতভাগ কার্যকরের ক্ষেত্রে রাজনৈতিক বলয় ও মিথ্যা অভিযোগের মতো নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন সংশ্লিষ্টরা।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর মিরপুরে ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্দেশনা পাওয়ার পর গত বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

8

একই ঘটনায় শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি, উত্তর যুবদল এবং মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি তিন সংগঠনের অন্তত ১৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কৃত এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম মহানগর কৃষক দলের কমিটিও একই কারণে বিলুপ্ত করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ বিষয়ে জানান, সরকার জনগণকে এই বার্তা দিতে চায় যে আইন সবার জন্য সমান। সরকারি দলের হলেও অপরাধে সংশ্লিষ্টতা থাকলে কোনো ছাড় দেওয়া হবে না। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

5

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপির ভেতরে ঘাপটি মেরে থাকা লোকগুলো অনিয়ম করে দল ও দেশের ক্ষতি করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, আমরা তা তৃণমূলে কঠোরভাবে বাস্তবায়ন করব।

4

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তারেক রহমান সবাইকে সতর্ক করেছেন, এখন চলছে ‘অ্যাকশন’। এই অভিযান অব্যাহত থাকবে।

হাইকমান্ডের এমন কঠোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মাঠপর্যায়ের নেতারা। এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীরা বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর একটি সুবিধাবাদী গোষ্ঠী দলীয় পরিচয়ে বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আখের গোছানোর চেষ্টা করছে। এরা দলের চরম সুনাম ক্ষুণ্ন করছে। তাদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মাঝে বিএনপির প্রতি আস্থা আরও বহুগুণ বাড়বে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, যুবদল সভাপতি মোনায়েম মুন্না এবং কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন যৌথভাবে জানান, সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারি বা বিশৃঙ্খলা করার ন্যূনতম প্রমাণ পেলেই দল থেকে স্থায়ী বহিষ্কারের পাশাপাশি আইনি ব্যবস্থার মুখোমুখি করা হচ্ছে।

এদিকে তৃণমূলের কয়েকজন নেতা মনে করছেন, শুধু কমিটি বিলুপ্ত করে এসব অপকর্ম পুরোপুরি থামানো কঠিন। কেন্দ্রের কঠোর নীতি বাস্তবায়নে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে স্থানীয় রাজনীতিতে বিভিন্ন প্রভাবশালীদের নিজস্ব ‘বলয়’ ভেঙে জবাবদিহি নিশ্চিত করা। অভ্যন্তরীণ বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগের অপব্যবহার ঠেকানো।

2

তাই তড়িঘড়ি কোনো ব্যবস্থা না নিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, তথ্য-প্রমাণ যাচাই ও আইনগত ব্যবস্থার মাধ্যমেই কেবল তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

2 সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট

​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

5 ​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক

সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

3 সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 3

আত্ম মানবতার সেবায় ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন

আত্ম মানবতার সেবায় ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন

7 ‎‎রেজওয়ান আহমদ: ‎গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের জন্য—এই

সাংবাদিক ইদ্রিস আলীর পিতার অবস্থার উন্নতি, কৃতজ্ঞতা প্রকাশ

সাংবাদিক ইদ্রিস আলীর পিতার অবস্থার উন্নতি, কৃতজ্ঞতা প্রকাশ

4 অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্যসামগ্রী বিতরণ

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্যসামগ্রী বিতরণ

2 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

6 দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে

সিলেট তৃণমূলের সাধুবাদ, রয়েছে বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ

সিলেট তৃণমূলের সাধুবাদ, রয়েছে বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ

6 দলের নাম ভাঙিয়ে দখলবাজি, চাঁদাবাজি, হামলা ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন বিএনপি’র হাইকমান্ড। দল ও সরকারের ভাবমূর্তি

1
3