editor
প্রকাশিত: 4:01 PM, October 3, 2026
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) সকালে মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সভাপতি লায়ন চন্দন সাহা, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন কাজী আব্দুল মুকিত, ক্লাবের সেক্রেটারী লায়ন জুমা আহমেদ, ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, সাবেক সেক্রেটারী লায়ন পার্থ দাস রায়, সাবেক ট্রেজারার লায়ন সাহেদা ইয়াসমিন সুইটি এবং ক্লাব সদস্য লায়ন আফছার উদ্দিন আহমদ, মাদরাসার মুহতামীম মুফতি তাফাজ্জুল হক, শিক্ষা সচিব মাওলানা মঈনুদ্দিন এবং শিক্ষক মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, মাদরাসা শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো লায়ন্স ক্লাবের একটি নিয়মিত সামাজিক দায়িত্ব। মানবিক এ কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। মাদরাসা কর্তৃপক্ষও ক্লাবের এই সুমহান ও জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানান এবং আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন