editor

প্রকাশিত: 8:23 PM, October 3, 2026

সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

1

সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

8

প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি নগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

5

সিলেট কোর্ট পয়েন্টে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা কমিটির সমন্বায়ক নুরুল ইসলাম মকবুল।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য নুরুল হুদা সালেহ, বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সভাপতি খালেদ উদ দীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিনহাজ আহমেদ, সদস্য হারুন উর রশিদ এবং সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক এম সফর আলী খান। এ সময় প্রচার সম্পাদক আকির হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সদস্য রাজ্জাক মিয়া ও শিরিন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

6

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের তীব্র সংকট চলছে। অনবরত লোডশেডিংয়ের কারণে গৃহস্থালি কাজকর্মের পাশাপাশি উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একদিকে জীবনযাত্রায় চরম অস্থিরতা নেমে এসেছে, অন্যদিকে উৎপাদন কমে যাওয়ায় মানুষের আয় হ্রাস পাচ্ছে। কিন্তু সরকার এই সংকট নিরসনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, বিদ্যুৎ খাতের চরম অব্যবস্থাপনা, অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুৎ অপচয়ই এই সংকটের মূল কারণ। একই সাথে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে বিদ্যুৎ বিতরণে তৈরি হওয়া চরম বৈষম্য অবিলম্বে দূর করার জোর দাবি জানানো হয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ ও উৎপাদন ব্যয় দ্বিগুণ হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি তেলের মূল্য হ্রাস করা এবং সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর রেশনিং ব্যবস্থা চালু করার জোর দাবি তোলা হয়।

5

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

1 সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট

​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

1 ​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক

সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

3 সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 4

আত্ম মানবতার সেবায় ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন

আত্ম মানবতার সেবায় ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন

4 ‎‎রেজওয়ান আহমদ: 4 ‎গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের

সাংবাদিক ইদ্রিস আলীর পিতার অবস্থার উন্নতি, কৃতজ্ঞতা প্রকাশ

সাংবাদিক ইদ্রিস আলীর পিতার অবস্থার উন্নতি, কৃতজ্ঞতা প্রকাশ

3 অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্যসামগ্রী বিতরণ

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্যসামগ্রী বিতরণ

4 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

6 দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে

সিলেট তৃণমূলের সাধুবাদ, রয়েছে বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ

সিলেট তৃণমূলের সাধুবাদ, রয়েছে বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ

7 দলের নাম ভাঙিয়ে দখলবাজি, চাঁদাবাজি, হামলা ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন বিএনপি’র হাইকমান্ড। দল ও সরকারের ভাবমূর্তি

1
5