editor
প্রকাশিত: 5:08 PM, December 23, 2020
মৌলভীবাজার প্রতিনিধি :
দায়িত্বশীলদের দৈনিক “দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী মৌলভীবাজারে কেক কাটা, আলোচনায় সভা ও র্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কথা সাহিত্যিক ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।সাংবাদিক আব্দুর রবের সঞ্চালনায় দেশ রূপান্তরের মৌলভীবাজার প্রতিনিধি রিপন দে’র সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্যে কথা সাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু বলেন, দেশ রূপান্তর পত্রিকা কম সময়ে এগিয়ে যাওয়ার পেছনে কাজ করছেন পত্রিকার নীতি নির্ধারকরা। ঢাকা অফিসের অনেকেই আমার পরিচিত তাদের মধ্যে বেশীরভাগই লেখক কবি সাহিত্যিক।
পুলিশ সুপার ফারুক আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, রূপান্তর মানে পরিবর্তন। সমাজের যে যে জায়গায় পরিবর্তন দরকার তা নিয়ে দেশ রূপান্তর কাজ করবে বলে আমরা প্রত্যাশা করছি। তারা যেভাবে অনুসন্ধানী সাংবাদিকতা করছে তা আসল সাংবাদিকতা।
এ সময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, ইমজার সাবেক সভাপতি সময় টিভির জেলা প্রতিনিধি শাহ ওলিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দেশ টিভি ও ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক সালেহ এলাহী কুটি, ইমজার সাধারণ সম্পাদক বকসি মিছবাউর রহমান, জেলা বাপার সমন্বয়ক আ স ম সালে সুহেল।
এছাড়া মৌলভীবাজারের কর্মরত সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংঠন ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে