editor

প্রকাশিত: 4:13 PM, October 5, 2026

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

2

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বর্তমান সরকারের মূল দর্শন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট বার্তা হলো— বাংলাদেশে বহুত্ববাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে এবং প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় উৎসব সম্পূর্ণ নির্ভয়ে উদযাপন করবেন। সে লক্ষ্যেই বর্তমান বিএনপি সরকার কাজ করছে। সম্প্রীতির এই বাংলাদেশে যেকোনো অপশক্তিকে রুখে দিতে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখার সাথে সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

5

রবিবার ( ৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কাজিরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নাসিম হোসাইন আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যেন অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সেজন্য মহানগর বিএনপির নেতা-কর্মীরা প্রশাসনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে সতর্ক দৃষ্টি রাখবে।

5

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সারাদেশে যাতে দুর্গাপূজার উৎসব ও আনুষ্ঠানিকতা কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হতে পারে, সেজন্য বিএনপির প্রতিটি স্তরের নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো সতর্ক অবস্থান নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন।

8

সভায় সভাপতিত্ব করেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন। সভাটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাজিব কুমার দে এবং সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আহ্বায়ক সমির কান্তি পুরকায়স্থ, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবব্রত ভৌমিক, সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ এবং সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক নারায়ণ পুরকায়স্থ ফনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলার আহ্বায়ক দীপক দত্ত, কানাইঘাট উপজেলার আহ্বায়ক শ্যামল কান্তি দাস, সিলেট মহানগরের আওতাধীন কোতোয়ালি থানা কমিটির আহ্বায়ক সবুজ তালুকদার ও সদস্য সচিব বি পি দেব শুভ, জালালাবাদ থানার আহ্বায়ক কনক কান্তি শর্মা ও সদস্য সচিব বিশ্বদীপ চন্দ সৈকত, বিমানবন্দর থানা কমিটির আহ্বায়ক রানু দত্ত ও সদস্য সচিব লিটন সিংহ এবং শাহপরান থানা কমিটির সদস্য সচিব টিটন মল্লিক। এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মনোজ কুমার দেব, সুজিত কুমার দেব, প্রদীপ দাস, কৃষ্ণ চৌধুরী, সুমন দাস, বীরেন্দ্র শর্মা, সুমন দাস, হিরন্ময় দেব, মান্না মজুমদার, অমিত ধর, প্লাবন ভট্টাচার্য, প্রিয়ম দত্ত, সুনাম দেব, কার্তিক বৈদ্য, বিলাস ব্যানার্জি প্রমুখ নেতৃবৃন্দ।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়

যুক্তরাজ্যের কেমডেন শাখা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি দিলওয়ার, সাধারণ সম্পাদক আফজাল

যুক্তরাজ্যের কেমডেন শাখা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি দিলওয়ার, সাধারণ সম্পাদক আফজাল

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল

4 হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

8 জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো.

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

3 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

3 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

3 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

5 সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট

1
5