editor
প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
ডেস্ক রিপোর্ট
ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের মুখোমুখি হয়েছিলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঐ ম্যাচে ১-০ গোলে হারে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। কিন্তু ম্যাচ হারের চেয়ে বড় ঘটনা ঐ ম্যাচে ঘটিয়েছেন দলের সেরা তারকা নেইমার। ম্যাচের শেষ দিকে মার্শেইর ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সাথে হাতাহাতিতে জড়িয়ে যান নেইমার। সাথে অন্যান্য খেলোয়াড়ও জড়িয়েছেন মারামারিতে। ফলে দুই দলের পাঁচজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। বাদ পড়েননি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও।
এমন আচরণের কারণে নেইমার সাত ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বলে জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস। তারা জানিয়েছে, এই ঘটনায় সাত ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ২৮ বছর বয়সী নেইমার। এমন অপরাধে নেইমারকে ছাড় দিতে চায় না ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষ।
তবে নেইমারের সাথেই আছে পিএসজি। তারা জানিয়েছে, নেইমারের প্রতি তাদের সমর্থন রয়েছে। এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে জানানো হয়, পিএসজি খুবই আন্তরিকভাবে নেইমারকে সমর্থন দিচ্ছে। আমরা নেইমারের কাছ থেকে জানতে পেরেছি, তার সাথে প্রতিপক্ষের একজন খেলোয়াড় বর্ণবাদী আচরণ করেছে। কিন্তু পরিষ্কার করে বলতে চাই, সমাজের কোনো জায়গায় বর্ণবাদের জায়গা নেই। আমরা আশা করি, সকলে প্রতিবাদ করবে ও সোচ্চার হবে।’
এ ব্যাপারে বিবৃতি দিয়েছে মার্শেইও। তারা জানায়, ক্লাব আলভারোর পাশে আছে। আমরা তার জন্য লড়াই করবো।
1 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 4 বুধবার (২৪
8 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
4 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
3 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
8 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
6 শাল্লা প্রতিনিধি: 4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
6 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
6 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা