editor

প্রকাশিত: 8:28 PM, October 7, 2026

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সমিতির সিলেট শাখার সদস্য খুরশেদ আলম।

এসময় বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরী-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ব্যবসায়ীদের বিভিন্ন দাবী-দাওয়া উপস্থাপন সহ চেম্বারে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে চেম্বার প্রশাসকের নিকট স্মারকলিপি নিকট হস্তান্তর করেন।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেট চেম্বারে বর্তমানে কোন নির্বাচিত পরিচালনা পর্ষদ না থাকায় চেম্বারের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। সিলেট চেম্বার কার্যকর হলে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা অনেকখানি কমে আসবে এবং ব্যবসায়ীরা তাদের অভিভাবক পুনরায় ফিরে পাবে। তারা চেম্বারকে কার্যকর করতে প্রতিটি ভোটারের বার্ষিক টার্নওভার ন্যুনতম ৫ লক্ষ টাকা আছে কিনা তা যাচাই, ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন, ট্রেড লাইসেন্স, টিআইন ও যাবতীয় কাগজপত্র ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তর হতে যাচাইক্রমে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নক্রমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে চেম্বার প্রশাসকের প্রতি আহবান জানান।

সভায় বক্তাগণ ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য আলাদা কমিটি গঠন, ভ্যাট-ট্যাক্স এর বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সহযোগিতা প্রদান, ফুটপাত হকার মুক্ত রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, পর্যটন নগরী সিলেটের ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে রাত ১০ টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা সহ বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন।

সভায় সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী তাকে অভিনন্দন জানানোর জন্য বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ী মহলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, একজন ব্যবসায়ী হিসেবে সিলেট চেম্বারে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবী আমারও। দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র মত একটি বৃহৎ সংগঠন দীর্ঘদিন প্রশাসকের মাধ্যমে পরিচালিত হোক তা কখনই কাম্য নয়। তিনি বলেন, সিলেট চেম্বারে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ আমার উপর যে আস্থা রেখেছেন, আশা করি আমি তা রক্ষা করতে সক্ষম হবো। তিনি সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উপদেষ্টা ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, চেম্বারের সাবেক সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট শাখার সহ সভাপতি মোঃ আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মীর মোঃ জাকারিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সহ সভাপতি মোঃ লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, ব্যবসায়ী নেতা মোঃ আমির হোসেন, মোঃ ছাদ মিয়া, হাবিব আল নূর, খন্দকার কাওছার আহমদ রবি, মোঃ নাহিদুর রহমান, নাফিস জুবায়ের চৌধুরী, দেওয়ান রুশো চৌধুরী, ফায়েক আহমদ শিপু, নূর আহমদ খান ছাদেক, আব্দুস সোবহান, শোয়েব আহমদ অভি ও সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন