editor

প্রকাশিত: 8:31 PM, October 7, 2026

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলাদেশ মহিলা পরিষদ, সিলেট জেলা শাখার উদ্যোগে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন হয়।

আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন, মানবাধিকার ও সমতা আরও দৃঢ় ওনিরাপত্তা জোরদার করার দাবিতে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নারী অধিকার কর্মী, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ,কর্মী ও প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকা সংগঠন আশার আলো সংগঠনের সভাপতি মোঃ মাহফুজ আলম, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি রেভারেন্ড ফিলিপ সমাদ্দার, চা-শ্রমিক নারী অধিকার সংগঠনের প্রতিনিধি টিকলমনি, নাগরিক সমাজের প্রতিনিধি শাবিপ্রবির শিক্ষার্থী মোঃ তফাজ্জুল হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ, সিলেট জেলা শাখার সহ সভাপতি রেনুকা দাস, সহ সাধারণ সম্পাদক অপর্না গুন সেবা, লিগ্যাল এইড সম্পাদক রমলা তালুকদার, আন্দোলন সম্পাদক ঊষা রানী মল্লিক প্রমুখ।

এছাড়াও আন্তঃপ্রজন্ম অন্তর্ভূক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করণ কোয়ালিশন টিমের সদস্যরা এতে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাম্প্রদায়িক সহিংসতা ও সামাজিক অস্থিরতার সবচেয়ে বড় প্রভাব পড়ে নারী ও শিশুদের ওপর। তাই নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মানুষকে ঐক্যবদ্ব করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলকে আরও শক্তিশালী করতে হবে। বক্তারা আরো বলেন, ধর্ম,বর্ণ ও পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে।

বক্তারা আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বক্তরা বলেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং মানবাধিকার সবার,সাম্প্রদায়িক উসকানি ও বিদ্দেশমূলক প্রচারণার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন