editor
প্রকাশিত: 11:39 AM, October 8, 2026
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০ লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে বলে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
ওই বিএনপি নেতার নেতৃত্বে গত সোম ও মঙ্গলবার দুইদিন ওই জলমহাল সংলগ্ন মাটিকাটা, নতুনবাড়ি ও মাইজবাড়ি এই তিন গ্রামের প্রায় দুই শতাধিক লোক ৩৫-৪০টি নৌকা নিয়ে বিভিন্ন ধরনের জাল দিয়ে জলমহালটিতে প্রকাশ্যে এ হরিলুটের তান্ডব চালায়।
এর আগে গত রবিবার রাতে ওই তিন গ্রামের লোকজনদের নিয়ে সভা করে সরকারি ইজারাকৃত ওই জলমহালটিকে উন্মুক্ত ঘোষণা করেন বিএনপি নেতা মোহাম্মদ আলী।
আর সরকারিভাবে ইজারাকৃত এ জলমহালটিতে এভাবে প্রকাশ্যে লুটপাটের ফলে- সলপ, মাইজবাড়ি, মাটিকাটা ও ফুলুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড নামে ইজারাপ্রাপ্ত মৎস্যজীবী সংগঠনটি মারাত্মকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন সমিতির সভাপতি কামরুল মিয়া।
জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ, মাইজবাড়ি ও মাটিকাটা মৌজাস্থ প্রায় ২৬ একর আয়তনের জেলা প্রশাসকের অধীনে থাকা শিমূলতলা খাল বন্ধা নামক জলমহালটি গত ১৪৩৩ বাংলা সন হইতে ১৪৩৮ বাংলা সন পর্যন্ত ৬ বছরের জন্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাৎসরিক ২০ লাখ ২০ হাজার টাকা ইজারায় সলপ, মাইজবাড়ি, মাটাকাটা ও ফুলুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের অনুকুলে জেলা প্রশাসন থেকে ইজারাপ্রাপ্ত হয়ে জলমহালটিতে কাটা-বাঁশ ও পাহাড়াদার নিয়োগ করে জলমহালটি রক্ষণাবেক্ষণ করে আসছিলেন। কিন্তু উক্ত মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জলমহালটি রক্ষণাবেক্ষণের পর থেকে স্থানীয়ভাবে প্রভাবশালী বিএনপি নেতা মোহাম্মদ আলী তার লোকজন দিয়ে জলমহালটি থেকে জোরপূর্বক অবৈধভাবে মাছ লুট করে আসছিলেন। কিন্তু স্থানীয়ভাবে তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় ওই জলমহালের ইজারাপ্রাপ্ত মৎস্যজীবী সমিতির সদস্যরা তার এ ধরনের অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না। এ অবস্থায় গত রোববার রাত নয়টার দিকে বিএনপি নেতা মোহাম্মদ আলী তিন গ্রামের লোকজনদের নিয়ে সভা করে উক্ত ইজারাকৃত জলমহালটিকে উন্মুক্ত ঘোষণা করেন এবং সোম ও মঙ্গলবার পরপর দুইদিন ওই নেতার নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক বিভিন্ন ধরনের জাল দিয়ে জলমহালটিতে জোরপূর্বক প্রায় ৪০-৫০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যান। এতে ইজারাপ্রাপ্ত মৎস্যজীবী সমিতির সদস্যরা মারাত্মকভাবে অর্থনৈতিক সংকটে পড়েছেন।
সলপ, মাইজবাড়ি, মাটিকাটা ও ফুলুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কামরুল মিয়া বলেন, বিএনপি নেতা মোহাম্মদ আলীর নেতৃত্বে হামলাকারীরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাদের পাহারাদার ও মৎস্যজীবীদের ভয়ভীতি দেখিয়ে দুই দফায় আনুমানিক ৪০-৫০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে গেছে। আমরা ছয় বছর মেয়াদে সরকারি নিয়ম মেনে এই জলমহাল ইজারা নিয়েছি। কিন্তু এভাবে মাছ লুট হতে থাকলে সরকারের বাৎসরিক খাজনার টাকাই কিভাবে পরিশোধ করব আর আমাদের এতগুলো মৎস্যজীবী পরিবারি কিভাবে চলব তা কিছুই বুঝে উঠতে পারছিনা। এমনকি আমরা তাদের ভয়ে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি উক্ত জলমহালটি রক্ষায় ও আমাদের নিরাপত্তার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা মোহাম্মদ আলীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, সরকারিভাবে ইজারা দেওয়া জলমহালকে কোন ব্যক্তি উন্মুক্ত ঘোষণা করতে পারবেনা। এমনকি কোনো জলমহাল থেকে অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ বেআইনি। তবে ওই জলমহালে মাছ লুটপাট হয়েছে আমি শুনছি। এ বিষয়ে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ