editor
প্রকাশিত: 4:55 PM, October 8, 2026
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি এপেক্সিয়ান জি.ডি. রুমু এর সভাপতিত্বে ও জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহালয়া উদযাপন পরিষদের বৃত্তি বিতরণ উপকমিটির আহবায়ক স্বপন চক্রবর্ত্তী, সদস্য সচিব অসিত সূত্রধর, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের যুগ্ম সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, শিক্ষক স্বরূফা বেগম, হিসাব রক্ষক মোঃ শাহজাহান প্রমুখ।
অনুষ্ঠানে জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের পক্ষ থেকে আগামী ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় বৃত্তি প্রদান করার ঘোষণা দেয়া হয়।
শেষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিথিবৃন্দের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন বিষয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ও সুযোগ নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে এগিয়ে আসতে হবে। সঠিক পরিচর্যা ও উপযুক্ত পরিবেশ পেলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা দেশের বোঝা নয় বরং সম্পদে পরিণত হবে। প্রতিবন্ধী শিশুদের প্রতি সামাজিক কুসংস্কার বা নেতিবাচক মনোভাব দূর করতে পরিবার ও সমাজের মানসিকতা পরিবর্তন করতে হবে। বক্তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের বৃত্তি প্রদানের উদ্যোগ ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সরকারি নীতিমালার সঠিক বাস্তবায়নের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহবান জানান।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০