editor

প্রকাশিত: 7:25 PM, December 23, 2020

শাবিতে শিক্ষার্থীদের টিউশন ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত

শাবিতে শিক্ষার্থীদের টিউশন ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনাকালে অনলাইনে সম্পন্ন হওয়া দুই সেমিস্টারের ফাইনাল পরীক্ষার টিউশন ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল থেকে অনার্স শেষ বর্ষ ও মার্স্টাসের পরীক্ষার নেওয়া সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে।আজ বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মত বিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনা মহামারীর সময় আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করেছিলাম। ইতিমধ্যে চলতি বছরের দুই সেমিস্টার অনলাইনে সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী আর্থিকভাবে সংকটে রয়েছে। তাই আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি শিক্ষার্থীদের চলতি বছরের দুই সেমিস্টারের টিউশন ও পরিবহন ফি মওকুফ করবো। যাদের খুব বেশি সমস্যা তারা দুই সেমিস্টারের ক্রেডিট ফিসহ অন্যান্য আনুষঙ্গিক ফি পরিশোধ না করে পরীক্ষা দিতে পারবে। পরবর্তীতে পরিশোধ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। এছাড়া কোর্স রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট আবাসিক হলের ছাড়পত্র প্রয়োজন হবে না। তবে, শিক্ষার্থীদেরকে সনদপত্র উত্তোলনের আগে এই সব ফি পরিশোধ করতে হবে।উপাচার্য আরও বলেন, আবাসিক হল বন্ধ রাখা ইউজিসির সিদ্ধান্ত। আমরা ইচ্ছে করলে হল খোলতে পারবো না। ছাত্রীদের আবাসনের বিষয়ে আমরা বিভাগগুলোকে দায়িত্ব দিয়েছি। বেশকিছু বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান। এ সময় উপাচার্য প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এক সাথে কাজ করার কথা বলেন।মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মাসুদ, সদ্য সাবেক সভাপতি হোসাইন ইমরান, সহ-সভাপতি আরাফ আহমদ, সাধারণ সম্পাদক মেহেদী কবীরসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।উল্লেখ্য, আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা পর থেকে অফলাইনে রিভিউ ক্লাস নেওয়া, শতভাগ উপস্থিতি নম্বর প্রদান করা, সকল ধরনের ফি ৭০% মওকুফ, শিক্ষার্থীদের অর্থনৈতিক, মানসিক এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করে সকল আবাসিক হল খুলে দেওয়া এবং প্রশাসনকে সকল শিক্ষার্থীর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা পৃথকভাবে তিনটি স্মারকলিপি দিয়েছেন। এছাড়া দাবিসমূহ মেনে নেওয়ার জন্য শিক্ষার্থীরা গত মঙ্গলবার ও আজ  সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় মশাল মিছিল করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে