editor

প্রকাশিত: 8:47 PM, October 16, 2026

গোলাপগঞ্জে শিক্ষক অবমাননার প্রতিবাদে বাশিস-এর জরুরি মতবিনিময় সভা: জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম

গোলাপগঞ্জে শিক্ষক অবমাননার প্রতিবাদে বাশিস-এর জরুরি মতবিনিময় সভা: জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হকের ওপর ‘মব’ সৃষ্টি করে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও মহানগর কমিটির সাথে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গোলাপগঞ্জ শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ প্রধান শিক্ষকের ওপর চালানো এই বর্বরোচিত হামলার কঠোর নিন্দা জ্ঞাপন করেন। একই সাথে তাঁরা প্রশাসনের কাছে দাবি জানান- এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার পেছনে সুনির্দিষ্ট কী কারণ বা গভীর ষড়যন্ত্র রয়েছে, তা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে। নেতৃবৃন্দ হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি তোলেন। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান শিক্ষক এনামুল হকের ওপর এই বর্বরোচিত হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং এটি দেশের সমগ্র শিক্ষক সমাজের সম্মান ও মর্যাদার ওপর আঘাত। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই জঘন্য ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে, সাধারণ শিক্ষক সমাজ পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। নেতৃবৃন্দ প্রধান শিক্ষক এনামুল হকের ওপর দায়ের করা মিথ্যা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং দ্রুত তাঁর নিঃশর্ত মুক্তি কামনা করেন।
বাশিস সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আহমদ আলীর সভাপতিত্বে এবং সচিব অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি এ এইচ এম ইসরাইল আলী, কানাইঘাট শাখার সভাপতি ফজলুর রহমান, বিয়ানীবাজার সভাপতি খালেদ আহমদ, সিলেট মহানগর সভাপতি জামাল আহমদ, কোষাধ্যক্ষ আবুল কালাম, গোলাপগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিন্নুুর আহমদ, সহ সভাপতি মোঃ মহিউদ্দিন জাকারিয়া, সহ সভাপতি জাফর আহমদ ফয়সল চৌধুরী, সহ সভাপতি অসীম কুমার পাল, সহসভাপতি মোঃ মুক্তার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে শিক্ষক অবমাননার প্রতিবাদে বাশিস-এর জরুরি মতবিনিময় সভা: জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম

গোলাপগঞ্জে শিক্ষক অবমাননার প্রতিবাদে বাশিস-এর জরুরি মতবিনিময় সভা: জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হকের ওপর ‘মব’ সৃষ্টি করে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ

সরকারি পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত চার কৃতি আইনজীবীকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

সরকারি পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত চার কৃতি আইনজীবীকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

সরকারি কৌঁসুলি (পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার কৃতি আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট।

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে