editor
প্রকাশিত: 11:03 AM, October 17, 2026
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের একটি প্রতিনিধি দল নগরীর শিববাড়ী জৈনপুরস্থ শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবাপীঠ ও শ্রী শ্রী সর্বানন্দ ভৈরব মন্দিরে মহামায়া পূজা মণ্ডপের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার নেতৃত্বে এই প্রতিনিধি দল মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, মহালক্ষ্মী গ্রীবাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী, পূজা পরিষদ সিলেট মহানগরীর সহ-সভাপতি বিশ্বজিৎ গুণ, সাধারণ সম্পাদক চন্দন দাশ, সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, আইন বিষয়ক সম্পাদক বিপ্লব কান্তি দে মাধব, সমাজকল্যাণ সম্পাদক অপন দাস, সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমন চন্দ্র রায়, দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দীপঙ্কর দাস, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ, দক্ষিণ সুরমা থানা শাখার সাধারণ সম্পাদক ড. নিখিল মালাকার, মোগলাবাজার থানার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, দক্ষিণ সুরমার যুগ্ম সাধারণ সম্পাদক অখিল সরকার, মহামায়া পূজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ কান্তি কর পিনাক, সাধারণ সম্পাদক শুভ্র দেব, উপদেষ্টা সুবোধ চন্দ ও নিপেশ কান্ত দেব পীযূষ প্রমুখ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বিশেষ আকর্ষণ কুমারী পূজা এবং মহামায়া পূজা মণ্ডপের শতহস্তে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া যেকোনো প্রয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর কমিটি ও তাঁদের গঠন করা ১১ সদস্যবিশিষ্ট মনিটরিং সেলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য মণ্ডপ কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক