editor
প্রকাশিত: 11:53 AM, October 17, 2026
প্রতারণামূলক চেক ডিজঅনারের মিথ্যা মামলা থেকে অবশেষে বেকসুর খালাস পেয়েছেন ‘ঠিকানা টাওয়ার’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হামিদ। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও নথিপত্র পর্যালোচনা শেষে বিজ্ঞ আদালত তাকে পূর্বের প্রদত্ত সব ধরনের সাজা ও দণ্ডাদেশ থেকে পূর্ণাঙ্গ অব্যাহতি দিয়ে খালাসের এই রায় প্রদান করেন।
মামলার বিবরণ ও আদালতের আদেশ সূত্রে জানা যায়, বিগত ২৩ সালে মোঃ আব্দুল হামিদের অনুপস্থিতিতে একতরফা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২য় দায়রা আদালতে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। পরবর্তীতে ওই বিতর্কিত রায় ও দণ্ডাদেশকে চ্যালেঞ্জ করে বিবাদী পক্ষে ‘ফৌজদারি আপিল মামলা (নং- ৮৭/২৬)’ দায়ের করা হয়।
আপিল আবেদনের শুনানিতে বিজ্ঞ আদালত নথিপত্র, সাক্ষ্য-প্রমাণ ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পূর্বের সাজা ও দণ্ডাদেশ বাতিল (রহিত) করেন এবং বিবাদী মোঃ আব্দুল হামিদকে সম্পূর্ণ খালাস প্রদান করেন। একই সাথে তার জামিনদারগণকেও জামিননামার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া, আপিল দায়েরকালে চালানের মাধ্যমে জমাকৃত নালিশী চেকের ৫০ শতাংশ টাকা মূল আমানতকারীকে (বিবাদী কে) উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে ব্যবসায়ী মোঃ আব্দুল হামিদ বলেন, আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ এনে মামলাটি করা হয়েছিল। ২০২৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে আমি দেশের বাইরে অবস্থানকালে আইনের সঠিক প্রয়োগ না করে একতরফাভাবে এই বিতর্কিত রায় দেওয়া হয়। আমি শুরু থেকেই বিচার বিভাগের ওপর আস্থা রেখেছিলাম। দেশে ফিরে সংক্ষুব্ধ হয়ে আমি আপিল দায়ের করি। আদালতের এই আদেশে সত্যের জয় হয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, মামলাটি উচ্চ আদালতে আপিলাধীন থাকা অবস্থায় দীর্ঘ চার বছর পর গত মাসে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে অনলাইনে অসত্য সংবাদ প্রকাশ করে সামাজিক ও ব্যবসায়িকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছিল। বিজ্ঞ আদালতের এই পূর্ণাঙ্গ খালাসের আদেশের মাধ্যমে সেইসব কুচক্রী অপপ্রচারের কড়া জবাব ও চির অবসান ঘটল।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক