editor
প্রকাশিত: 12:33 PM, October 17, 2026
দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বাক্স রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক শহীদ সায়েম আহমেদ সোহেল। মৃত্যুর দীর্ঘ আট বছর ধরে তাঁর নামে ব্যাংকে পড়ে থাকা বকেয়া ঋণ অবশেষে পরিশোধ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।
তিনি জানান, ভোটের অধিকার রক্ষা করতে গিয়ে জীবন দেওয়া সোহেল যে রক্তের ঋণ রেখে গেছেন, তা কখনো শোধ করা সম্ভব নয়। তবে তাঁর মৃত্যুর পরও ব্যাংক ঋণের যে আইনি ও আর্থিক বোঝা পরিবারটির ওপর ঝুলে ছিল, দলীয় নেতাকর্মীদের যৌথ উদ্যোগে তা নিরসন করা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ৩ লাখ ৫ হাজার টাকার বিনিময়ে ঋণটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়। এই অর্থ কোনো একক ব্যক্তির সহায়তায় নয়; বরং সোহেলের পরিবার, সিলেট জেলা ও মহানগর বিএনপি, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রবাসী ও শুভানুধ্যায়ীদের যৌথ প্রচেষ্টায় সংগৃহীত হয়েছে। সর্বসাধারণের স্বচ্ছতার তাগিদে যাবতীয় হিসাব ও ব্যাংকের জমা রসিদ সংশ্লিষ্ট পোস্টের মন্তব্য অংশে প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে ব্যারিস্টার আদনান বলেন, আমার কাছে সবচেয়ে বড় পাওয়া ৩ লাখ ৫ হাজার টাকা সংগ্রহ নয়; সবচেয়ে বড় অর্জন হলো একজন নিবেদিতপ্রাণ কর্মীর প্রয়োজনে আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি। দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি।
একজন রাজপথের কর্মীর স্মৃতির প্রতি এই শ্রদ্ধা ও পরিবারের পাশে দলের এভাবে দাঁড়ানোর ঘটনাকে স্থানীয় রাজনীতিতে একটি ইতিবাচক ও দৃষ্টান্তমূলক চর্চা হিসেবে দেখছেন সাধারণ নেতাকর্মী ও সমর্থকরা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক