editor
প্রকাশিত: 1:16 PM, October 17, 2026
বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই সিদ্ধান্তকে সম্মান জানাব। দলীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও এলাকার উন্নয়নকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রেখে সবাইকে একযোগে কাজ করতে হবে। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আপনারা সবাই আমার জন্য কাজ করবেন—এটাই আমার প্রত্যাশা। আর দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তাহলে আমিও তাঁর সঙ্গে থেকে দলের স্বার্থে এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করব।
গত বুধবার বাদ সন্ধ্যা নিজ বাড়িতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশিকুর রহমান রানা আরও বলেন, আমার কাছে ব্যক্তি স্বার্থের চেয়ে দলীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও এলাকার উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে কাজ করলে আমাদের ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের কাজ করতে হবে।
খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খাইরুল আমিন কবির মেম্বারের সভাপতিত্বে সভায় মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কাইয়ুম উল্লাস, সিলেট জেলা যুবদল নেতা আব্দুল হান্নান এবং বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ধনাই মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হান্নান, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুছ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মখবুল হোসেন, বিশিষ্ট মুরব্বি শফিক মিয়া, বাবুল আহমদ, আব্দুর নূর, আশিক মিয়া, আকবুল আলী, আব্দুর রউফ, আবুল লেইছ, শফিক আহমদ, তাজবর আলী, ফরিদ খান, তাজুল ইসলাম, ফারুক মিয়া, মিজান আহমদ, সুলতান আহমদ, মুজিব আহমেদ, ফয়জুর রহমান, বোরহান মিয়া, সোনা মিয়া, নুরুল ইসলাম ও লায়েক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি আশিকুর রহমান রানার পাশে থেকে তাঁকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক