admin

প্রকাশিত: 2:03 PM, October 18, 2023

কানাইঘাটে এলডিপি নেতার উপর সন্ত্রাসী হামলা

কানাইঘাটে এলডিপি নেতার উপর সন্ত্রাসী হামলা

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটের চটিগ্রাম ব্রিজের উপর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় এলডিপি নেতা মোঃ আব্দুল্লাহ। ১৭ অক্টোবর দুপুর ১২টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার রেজার নেতৃত্বে ৪/৫ জনের একটিদল এই ঘটনাটি ঘটিয়েছে। আহত মোঃ আব্দুল্লাহ স্থানীয় কচুপাড়া গ্রামের হাজী মুহিবুর রহমানের পুত্র। পরে স্থানীয় লোকজন তাকে আহত অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
জানা যায়, ঘটনার দিন সকাল ১০টার দিকে স্থানীয় ইটকলা বাজারে এলডিপির দলীয় কর্মসূচীর অংশ হিসাবে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দলীয় কর্মসূচী শেষে রিক্সাযোগে বাড়ি ফিরছিলেন এলডিপি নেতা মোঃ আব্দুল্লাহ। দুপুর ১২টার দিকে স্থানীয় চটিগ্রাম ব্রিজের উপর আসার পর তার পথরোধ করে আওয়ামী লীগ ক্যাডার রেজার নেতৃত্বে ৪/৫ জনের একটি দল। তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার পীঠ, মাথা ও পায়ে জথম প্রাপ্ত হয়। মাথায় আঘাত প্রাপ্ত হয়ে এক পর্যায় সে অজ্ঞান হযে মাটিতে লুঠিয়ে পড়ে। এসময় রিক্সা চালকের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন লোক এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে অজ্ঞান আহত অবস্থায় উদ্ধার করে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। বর্তমানে সে ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়ের আহমদ বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়