admin

প্রকাশিত: 11:57 AM, October 30, 2026

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

স্টাফ রিপোর্টার:
দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) দক্ষিণ সুরমা উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। দলীয় কার্যালয় থেকে শুরু করে চায়ের কাপের চুমুক, হাট-বাজার আর অলিগলিতে এখন একটাই আলোচনা—আসন্ন নির্বাচনে বিএনপির কাণ্ডারি হচ্ছেন কে?
দক্ষিণ সুরমা বরাবরই বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। এই উপজেলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক ডা. জুবায়দা রহমানের পৈতৃক নিবাস এই দক্ষিণ সুরমা উপজেলাতেই। এছাড়া সিলেটের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সুরমা নদীর দক্ষিণাংশে এই উপজেলার ওপরই অবস্থিত। তাছাড়া, ঢাকা-সিলেট মহাসড়ক এই উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়ায় বিগত আন্দোলন-সংগ্রামে দক্ষিণ সুরমা বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বছরের পর বছর মামলা-হামলা ও রাজপথের কঠিন লড়াই সহ্য করে দলকে টিকিয়ে রাখা স্থানীয় পরীক্ষিত নেতারা এবার দলীয় মনোনয়ন পেতে মাঠে সক্রিয় রয়েছেন। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা হেভিওয়েট প্রার্থীরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাহবুদ্দিন দীর্ঘ দিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয়। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত রাখতে তার ভূমিকা রয়েছে। সাধারণ নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও দলীয় কর্মসূচিতে ধারাবাহিক উপস্থিতির কারণে নেতাকর্মীদের একটি বড় অংশ তাকে আগামী নির্বাচনের যোগ্য ও শীর্ষ দাবিদার মনে করছেন।
তাজুরুল ইসলাম তাজুল : দক্ষিণ সুরমা উপজেলার রাজনীতিতে ত্যাগ ও নির্যাতনের প্রতীক হিসেবে পরিচিত সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তাজুরুল ইসলাম তাজুল। চারদলীয় জোট সরকারের আমলে তিনি দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয়কারীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দলীয় সূত্র জানায়, গত ১৭ বছর ধরে বিরোধী দলে থেকে আন্দোলন করতে গিয়ে তিনি বারবার কারাবরণ ও চরম নির্যাতনের শিকার হয়েছেন। তৎকালীন র‌্যাব-৯-এর নির্যাতনে তিনি স্থায়ী পঙ্গুত্ব বরণ করলেও রাজপথ ছাড়েননি। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের কাছে তিনি এক আস্থার নাম। অনেকেই মনে করছেন, তার এই দীর্ঘ সংগ্রাম ও রাজনৈতিক ত্যাগকে মূল্যায়ন করে দল তার হাতেই প্রতীক তুলে দিতে পারে।
লোকমান আহমদ: ছাত্ররাজনীতি থেকে উঠে আসা তরুণ ও প্রবীণ কর্মীদের প্রিয় মুখ, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদও মনোনয়ন দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছেন। জেলা ও উপজেলার রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি সব সময় অগ্রভাগে ছিলেন। দলীয় প্রচার কৌশল ও তৃণমূলকে জাগ্রত করতে তার বিশেষ ভূমিকা রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের মাঝে লোকমান আহমদের একটি আলাদা গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে।
উপজেলার সুরমা, মোল্লারগাঁও, তেতলী, সিলাম, জালালপুর ও কামালবাজারসহ ১০টি ইউনিয়নেই ইতোমধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সাধারণ ভোটার ও নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায়, প্রার্থীর দলীয় আনুগত্যের পাশাপাশি বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে কে কতটা ত্যাগ স্বীকার করেছেন—এবার সেটিই প্রধান বিবেচ্য বিষয় হবে।
স্থানীয় বিএনপি কর্মী ও সমর্থকদের মতে, উল্লিখিত তিন প্রার্থীই রাজপথের পরীক্ষিত সৈনিক। সাধারণ ভোটারদের আস্থা অর্জন ও সংগঠনকে একতাবদ্ধ রাখতে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবেন, শেষ পর্যন্ত দল তার ওপরই ভরসা রাখবে। তবে দল যাকে চূড়ান্ত মনোনয়ন দিক না কেন, প্রার্থীরা সবাই ঐক্যবদ্ধভাবে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয় নেতাকর্মীদের।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ

মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন

মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন

সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ

সিলেট মহানগর জিয়া শিশু-কিশোর সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিলেট মহানগর জিয়া শিশু-কিশোর সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের

কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

আসন্ন কালী পূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা

স্বেচ্ছাসেবক দল নেতা লাহিনের দ্রুত সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

স্বেচ্ছাসেবক দল নেতা লাহিনের দ্রুত সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

দুটি কিডনি অকেজো হয়ে চিকিৎসাধীন থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের দ্রুত সুস্থতা

নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজপথের কর্মীরা

নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজপথের কর্মীরা

দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার অন্ত নেই। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত

অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মহানগর ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল

অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মহানগর ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল। তবে এই কাউন্সিলকে ঘিরে তীব্র ক্ষোভ, অসন্তোষ