editor

প্রকাশিত: 12:54 PM, November 1, 2026

অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মহানগর ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল

ভোটার তালিকা নিয়ে অভিযোগের পাহাড়, মৃত ব্যক্তি ও বহিরাগতও ভোটার

অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মহানগর ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল। তবে এই কাউন্সিলকে ঘিরে তীব্র ক্ষোভ, অসন্তোষ ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সদ্য সাবেক আহ্বায়ক, দলীয় নেতাকর্মী ও বঞ্চিত বিএনপি নেতাদের দাবিÑপুরো প্রক্রিয়াটি অগঠনতান্ত্রিক, অগণতান্ত্রিক এবং হাস্যকর উপায়ে পরিচালনা করা হচ্ছে। আহ্বায়ক নিজেই জানেন না কে ভোটার আর কে প্রার্থী।

সদ্য সাবেক আহ্বায়ক সেলিম আহমেদ সেলু ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি পাড়া কমিটি গঠনে আহ্বায়ক হিসেবে আমার অনুমোদন ও স্বাক্ষর থাকার কথা। কিন্তু আমাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে কোনো অনুমোদন ছাড়াই কমিটি করা হয়েছে। আরও হাস্যকর বিষয় হলোÑপ্রার্থীরাই নিজেরা ভোটার তালিকা বানিয়েছেন এবং নিজেরাই তার অনুমোদন দিয়েছেন। এর চেয়ে অগঠনতান্ত্রিক আর কিছু হতে পারে না।

কাউন্সিল ও পাড়া কমিটিতে ব্যাপক স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় একাধিক নেতা। পাড়া কমিটি থেকে বাদ পড়া এক বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক এক আওয়ামী লীগ নেতার সাথে ছবি থাকার অজুহাতে আমাকে পাড়া কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ অসাধু উপায়ে সাধারণ সম্পাদক প্রার্থী হতে চাওয়া মুহি উদ্দীন মুহীন সরাসরি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের নির্বাচন পরিচালনা করেছেন এবং তার প্রতিটি সভায় উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না।

অন্য এক বিএনপি নেতা অভিযোগ করে জানান, ঘোষিত বিতর্কিত ভোটার তালিকায় অন্তত দুই বছর আগে মারা যাওয়া ব্যক্তির নাম রয়েছে। এমনকি জকিগঞ্জের বাসিন্দা, যিনি ভোট ট্রান্সফার করে নিয়ে গেছেন, তাকেও ৩৫ নম্বর ওয়ার্ডের ভোটার বানানো হয়েছে। প্রার্থীরা নিজেরা বসে ভোটার তালিকা তৈরি করার মতো ঘটনা নজিরবিহীন বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। নেতাকর্মীদের আশঙ্কা, বিএনপির মতো বৃহৎ ও গণতান্ত্রিক রাজনৈতিক দলে এমন বিতর্কিত কাউন্সিল দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, পাড়া কমিটির ১২ জনের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন এবং তাদের মতামতের ভিত্তিতেই এই প্রক্রিয়া চলছে। ৩৫ নম্বর ওয়ার্ড নিয়ে আমরা দুইবার বৈঠক করেছিলাম এবং আহ্বায়ককে উপস্থিত থাকার জন্য দুইবার বলা হলেও তিনি আসেননি।

এদিকে এই বিতর্কিত ও অগঠনতান্ত্রিক কাউন্সিল দ্রুত স্থগিত করার দাবি জানিয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সংসদ সদস্য) আলহাজ্ব জিকে গৌছ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংক্ষুব্ধ বিএনপি নেতারা। তাদের মতে, এখনই এই অগণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ না করা হলে দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা আরও বাড়বে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন

সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ

সিলেট মহানগর জিয়া শিশু-কিশোর সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিলেট মহানগর জিয়া শিশু-কিশোর সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের

কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

আসন্ন কালী পূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা

স্বেচ্ছাসেবক দল নেতা লাহিনের দ্রুত সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

স্বেচ্ছাসেবক দল নেতা লাহিনের দ্রুত সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

দুটি কিডনি অকেজো হয়ে চিকিৎসাধীন থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের দ্রুত সুস্থতা

নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজপথের কর্মীরা

নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজপথের কর্মীরা

দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার অন্ত নেই। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত

অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মহানগর ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল

অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মহানগর ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল। তবে এই কাউন্সিলকে ঘিরে তীব্র ক্ষোভ, অসন্তোষ

সিসিকের ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে দিদার রুবেল

সিসিকের ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে দিদার রুবেল

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নম্বর ওয়ার্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জমজমাট আলোচনা শুরু হয়েছে। ওয়ার্ডটির

ধরাছোঁয়ার বাইরে বালুচরের টিলাখেকো জালাল

ধরাছোঁয়ার বাইরে বালুচরের টিলাখেকো জালাল

কোনো বৈধ চাকরি বা ব্যবসা নেই, অথচ চালচলনে অঢেল অবৈধ আয়ের ছাপ। সিলেটে টিলা কাটা, সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি, মিথ্যা অপপ্রচার